Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমায় আবারও ফিরে আসছে সম্পর্কের জটিল আবহ, আবেগ ও আত্মত্যাগের গল্প(New Bengali Film)। সুরিন্দর সিং ও নিসপাল সিং নিবেদিত এবং সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিট প্রযোজিত আসন্ন ছবি ‘স্বার্থপর’ ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে দর্শকমহলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির মোশন পোস্টার, যা এক অনন্য আবেগ ও প্রশ্ন তুলে ধরেছে—‘রক্ত মানে কি আপন?’ কী দেখা গিয়েছে পোস্টারে? তুলে ধরা হবে কোন গল্প?
আবেগঘন সুর (New Bengali Film)
ছবিটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু (Annapurna Basu), যিনি এর আগে সংবেদনশীল গল্প বলার জন্য প্রশংসিত হয়েছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সুরকার জিৎ গাঙ্গুলী (Jeet Ganguly), যাঁর আবেগঘন সুর ছবির আবহকে আরও গভীর করে তোলে। মোশন পোস্টারে ব্যবহৃত কথা—‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পরল কাঁটা ,যমুনা দেয় যমকে ফোঁটা, আমি যে আমার ভাইকে ফোঁটা। যম যেমন অমর ,আমার ভাই তেমন অমর অক্ষয় হয়ে বেঁচে থাক’। যে কথা শ্রোতার মনে ভাই ফোঁটার উষ্ণতা এনে দেয়, যা গল্পের মূল সুরকেই ইঙ্গিত করে।
কী দেখা গিয়েছে পোস্টারে? (New Bengali Film)
মোশন পোস্টারে দেখা যাচ্ছে, অভিনেত্রী কোয়েল মল্লিক ( Koel Mallick) অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)-এর কপালে ফোঁটা দিচ্ছেন। দৃশ্যটি যেন এক মুহূর্তেই ভাই-বোনের আত্মিক বন্ধনকে তুলে ধরে। কোয়েলকে এখানে দেখা গিয়েছে একেবারে সাদামাটা, ঘরোয়া বাঙালি নারীর চরিত্রে ,সাধারণ শাড়ি, অনাড়ম্বর সাজ, তবুও মুখে গভীর আবেগ ও আত্মবিশ্বাসের ছাপ। তাঁর চরিত্রটি যে একজন বোন, যিনি পরিবারের বন্ধনে বিশ্বাসী ,এমনই ইঙ্গিত দিচ্ছে পোস্টার।
আবেগপ্রবণ করে তোলা (New Bengali Film)
ছবির নাম ‘স্বার্থপর’ , অনেকেই মনে করছেন ,এটি একটি জটিল পারিবারিক কাঠামোর ভেতরে থাকা সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, ত্যাগ আর আবেগের গল্প। পরিচালক অন্নপূর্ণা বসু ছবির মাধ্যমে সমাজের সেই সম্পর্কগুলো তুলে ধরতে চেয়েছেন, যেগুলি বাইরে থেকে যতটাই মজবুত মনে হোক না কেন, ভিতরে লুকিয়ে থাকে বহু না-বলা কথা, চেপে রাখা ক্ষোভ আর গভীর ভালোবাসা।
জিৎ গাঙ্গুলীর (Jeet Ganguly) সঙ্গীত চিরকালই আবেগ ছুঁয়ে যায়। এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। ভাইফোঁটা সংক্রান্ত গানটি ইতিমধ্যেই বহু দর্শকের মন ছুঁয়েছে। এরকম একটি গানের ব্যবহার ছবির আবহকে পারিবারিক ও আবেগপ্রবণ করে তুলেছে।
কারা কারা থাকছেন অভিনয়ে? (New Bengali Film)
ছবিতে আরও কে কে অভিনয় করছেন, সে বিষয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু জানাননি। তবে শুধুমাত্র কোয়েল মল্লিক ও কৌশিক সেনের উপস্থিতিতেই ছবিটির প্রতি আগ্রহ বেড়েছে দর্শকমহলে। এই দুই গুণী অভিনেতার রসায়ন ও সংলাপ দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই আশা করছেন অনুরাগীরা।
আরও পড়ুন: Bengali Serial: জলমগ্ন স্টুডিও পাড়া, বন্ধ সিরিয়ালের শুটিং! খোঁজ নিল ট্রাইব টিভি
পারিবারিক গল্প (New Bengali Film)
‘স্বার্থপর’ একটি মন ছুঁয়ে যাওয়া পারিবারিক গল্প, যা প্রতিটি বাঙালি পরিবারের বাস্তবতার সঙ্গেই মিশে আছে। ভাই-বোনের সম্পর্ক, পারিবারিক দায়িত্ব, আত্মত্যাগ এবং মূল্যবোধ ,এই সবকিছু নিয়েই গড়ে উঠেছে ছবির কাহিনি। এই গল্প আমাদের চেনা, পরিচিত ,তবুও প্রতিবার নতুন ভাবে হৃদয়ে জায়গা করে নেয়।
ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তার আগে মোশন পোস্টারই যেন এক ইমোশনাল জার্নির সূচনা করে দিল। ‘স্বার্থপর’ নিছক একটি সিনেমা নয়, বরং রক্তের সম্পর্ক কতটা আপন, আর কতটা দায় , তার উত্তর খুঁজে পাওয়ার এক অনন্য প্রচেষ্টা।



