Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক বড়সড় রদবদল। সিভি আনন্দ বোসের উত্তরসূরি হিসেবে বাংলার নতুন রাজ্যপাল নিযুক্ত হলেন অভিজ্ঞ প্রাক্তন আইপিএস অফিসার আরএন রবি। ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১:৩০-য় লোকভবনে বাংলার ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি(New Governor)। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল (New Governor)
লোকভবন সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৬:২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন আরএন রবি। বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭:০৫ মিনিটে তিনি লোকভবনে পৌঁছাবেন। প্রোটোকল অনুযায়ী রাজ্য প্রশাসনের কোনো প্রতিনিধির তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকার কথা থাকলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেষ পর্যন্ত কারা উপস্থিত থাকেন, সেটাই এখন দেখার।
অভিজ্ঞতায় সমৃদ্ধ আরএন রবি
১৯৭৬ ব্যাচের আইপিএস অফিসার আরএন রবির প্রশাসনিক অভিজ্ঞতা অত্যন্ত দীর্ঘ। ২০২৬ সালের ৬ মার্চ রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়। এর আগে তিনি নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবান্ন-রাজভবন সংঘাতের মেঘ? (New Governor)
শপথ গ্রহণের আগেই নতুন রাজ্যপালকে ঘিরে রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে: নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন রাজ্যপাল বিজেপির নির্দেশমতো কাজ করতে পারেন এবং ইতিমধ্যে তিনি জনসমক্ষে নতুন রাজ্যপালকে নিশানা করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিবের উপস্থিত থাকার কথা থাকলেও, লোক ভবনের সাথে নবান্নের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Weather: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
শপথের পর পরবর্তী পদক্ষেপ (New Governor)
শপথ গ্রহণের পর নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থার খোঁজখবর নেবেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যপালের দায়িত্ব গ্রহণের পরই কি আবার রাজভবন বনাম নবান্ন সংঘাত সপ্তমে চড়বে? এই প্রশ্নের উত্তর সময়ের অপেক্ষা।



