Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৮ বল বাকি থাকতেই ফিন অ্যালেন এবং টিম সেফার্তের দুরন্ত অর্ধশতরানে ম্যাচ জিতে নিলো ব্ল্যাক ক্যাপ শিবির (New Zealand)।
দুই কিউয়ি ব্যাটারের দৌরাত্ম্যে দুরন্ত জয় (New Zealand)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি নজর কেড়েছে তুলনামূলক ছোট দেশগুলি। যার মধ্যে রয়েছে আমেরিকা, নেপাল, নেদারল্যান্ডস। নেপাল দুর্দান্ত পারফর্ম করেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। কিন্তু সবার প্রশংসা কুড়িয়েছে নেপাল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান অল্পের জন্য অঘটন এড়িয়েছে। আজ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আমিরশাহির ম্যাচও সেই একই ঝলক দেখা গেল (New Zealand)। যদিও সেটা ক্ষনিকের জন্য। কারণ নিউ জিল্যান্ড ব্যাট করার সময় সব হিসেবে নিকেশ পাল্টে যায়। আমিরশাহির বিরুদ্ধে সহজেই ম্যাচ জিতে নেয় নিউ জিল্যান্ড।
এদিন টস জিতে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি আমিরশাহি। আর্যশ শর্মাকে শুরুতেই সাজঘরে ফেরান নিউজয়ল্যান্ডের জেকব ডাফি। পাওয়ার প্লেতেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে আমিরশাহি। দেখতে দেখতে আমিরশাহির ব্যাটাররা শতরানেরও গণ্ডি পার করে। শারাফু দুরন্ত অর্ধশতরান পূরণ করেন। তবে মিচেল স্যান্টনারের বলে বড় শট মারতে গিয়ে ৫৫ রানেই তাঁর ইনিংস থামে। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ২টি ছয়।
অন্যদিকে মহম্মদ ওয়াসিম ৬৬ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ৩টি ছয়। ময়ঙ্ক কুমারও ২১ রানের ছোট্ট ইনিংস খেলেন। আমিরশাহির স্কোর ২০ ওভারের শেষে ১৭৩ (New Zealand)।

আমিরশাহি যখন ব্যাট করছিল তখন একটা সময় মনে হচ্ছিল কিউয়িদেরও হয়তো ম্যাচ জিততে বেগ পেতে হবে। তবে শেষমেশ আমিরশাহিকে হেলায় উড়িয়ে দিলো নিউ জিল্যান্ডের ব্যাটাররা। সৌজন্যে দুই নাইট তারকা। এক উইকেট না হারিয়েও নির্ধারিত রান তুলে নেয় নিউ জিল্যান্ড।

আরও পড়ুন: Wanindu Hasaranga: বিশ্বকাপের মাঝেই ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার
ওপেনে ব্যাট করতে নেমে টিম সেফার্ত ও ফিন অ্যালেন অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় ওভার থেকেই আক্রমণ শুরু করেন তাঁরা। টিম সেফার্ত ৪২ বলে ৮৯ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ৩টি ছয়। অন্যদিকে ফিন অ্যালেন ৫০ বলে ৮৪ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ৫টি ছয়। দুই ব্যাটারের সৌজন্যে ২৮ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউ জিল্যান্ড। প্রসঙ্গত এই দুই ব্যাটারকে সই করিয়েছে কেকেআর। এটা নিউ জিল্যান্ডের সর্বকালের সর্বসেরা টি-টোয়েন্টি ওপেনিং পার্টনারশিপ হওয়ার পাশাপাশি বিশের বিশ্বকাপেরও সর্বোচ্চ রানের পার্টনারশিপ (New Zealand)।


