Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিল দলে জায়গা না পেয়েও ফিফা বিশ্বকাপের মঞ্চে নামার বিষয়ে আশাবাদী নেইমার (Neymar)।
বিশ্বকাপে খেলতে পারবেন নেইমার? (Neymar)
ব্রাজিল ফুটবল দলের তারকা নেইমার। বরাবরই তিনি চর্চায় থেকেছেন। সেই সঙ্গে তাঁর ফিটনেস নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। ক্রমশ আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠছে (Neymar)। আদেও কি ব্রাজিলের এই তারকাকে দেখা যাবে বিশ্বকাপের মেগা মঞ্চে?
আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দলে জায়গা না পাওয়ার পর থেকেই জল্পনা আরও বাড়ছে যে তাঁকে বিশ্বকাপে দেখা যাবে না বলেই। সেই নিয়ে হতাশাও প্রকাশ করেছেন এই তারকা ফুটবলার। এর সঙ্গে তিনি এও জানিয়েছেন যে ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার স্বন্পে তিনি এখনও দেখছেন। সুতরাং এটা বলাই যায় যে হাল ছাড়তে নারাজ নেইমার।

সোমবার ব্রাজিলের কোচ কার্লো অ্যান্সেলত্তি মার্চ মাসের দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য দল ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচগুলিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। তবে সেই সূচি অনুযায়ী ঘোষিত দলে জায়গা পাননি এই তারকা ফরোয়ার্ড। দলে না জায়গা পাওয়ার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘এই বিষয়টা একেবারই এড়িয়ে যাওয়া যায় না। আমাকে দলে না নেওয়ায় আমি হতাশ এবং কষ্টও পেয়েছি মিথ্যে বলব না (Neymar)।’

এর পাশাপাশি নেইমার আরও জানান নিজের ফিটনেস এবং পারফরম্যান্স আরও উন্নত করতে চান আর সেই কথা মাথায় রেখেই নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘প্রতিদিনের অনুশীলন, প্রতিটি ম্যাচ, সবকিছুতেই আমার লক্ষ্য একই। এখনও বিশ্বকাপের আগে একটি চূড়ান্ত দল ঘোষণা বাকি আছে। আমার স্বপ্ন এখনও জীবিত রয়েছে। আমরা একসঙ্গেই সেই লক্ষ্য পূরণ করব।’
ব্রাজিল আগামী ২৬ মার্চ বস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এই ম্যাচগুলোকেই ফুটবলারদের নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ হিসেবে ধরা হচ্ছে আর সেখানে নেইমার না থাকায় এইপ্রশ্ন আরও জোড়ালো হচ্ছে যে তবে কি নেইমার এখনও ফিটনেস সমস্যায় জর্জরিত?
এই বিষয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ। দলের কোচ কার্লো অ্যান্সেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, নেইমারকে দলে না নেওয়ার কারণ শুধুমাত্র তাঁর ফিটনেস সমস্যা। অ্যান্সেলত্তি বলেন, ‘নেইমার এখনও ১০০% ফিট নয়, তাই তাকে দলে রাখা হয়নি।’ তিনি আরও বলেন, ‘নেইমারের খেলার দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সর্বোচ্চ পর্যায়ে খেলতে হলে তাঁকে শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকতে হবে।’
আরও পড়ুন: New CP: নির্বাচন বড় চ্যালেঞ্জ, শান্তিপূর্ণ নির্বাচনই লক্ষ্য, দাবি কলকাতার নতুন সিপি-র
তবে বিশ্বকাপের দলে নেইমারের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলত্তি। তিনি বলেন, ‘নেইমার বিশ্বকাপে থাকতে পারে। ওঁকে শুধু পরিশ্রম চালিয়ে যেতে হবে, নিয়মিত খেলতে হবে এবং নিজের ফিটনেস ধরে রাখতে হবে।’ আগামী ১৮ মে ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। তার আগে আগামী দু’মাস নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখার বিশ্বকাপের মঞ্চে আবারনেমারকে দেখা যায় কিনা নাকি বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ হয়ে যায় এই ব্রাজিলীয় তারকার (Neymar)।


