Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বের (Neymar Retirement) দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি কবে বুটজোড়া তুলে রাখবেন, তা এখনও অজানা। তবে তাঁদের প্রজন্মের আর এক উজ্জ্বল নাম নেইমার অবসরের ইঙ্গিত দিয়ে জল্পনা বাড়ালেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জানালেন, ২০২৬ সালের শেষের দিকেই হয়তো পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন।
চোট-আঘাতে বারবার থমকে গেছে (Neymar Retirement)
৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ডের কেরিয়ার গত কয়েক (Neymar Retirement) বছরে চোট-আঘাতে বারবার থমকে গেছে। এসিএল চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। সেই ধাক্কা সামলে ফেরার লড়াই এখনও চলছে। সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেও চোটের জন্য নিয়মিত খেলতে পারেননি। বর্তমানে শৈশবের ক্লাব স্যান্টোস-এ ফিরেছেন তিনি। ক্লাবের সঙ্গে চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত।

ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন
নেইমার জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন তিনি। ডিসেম্বর এলে সিদ্ধান্ত নিতে পারেন অবসর নিয়ে। তবে আপাতত তাঁর লক্ষ্য পুরোপুরি ফিট হওয়া এবং ছন্দ ফিরে পাওয়া। ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি তিনি। তবু ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো নামার স্বপ্ন দেখছেন। জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি তাঁর পারফরম্যান্সের দিকে নজর রাখছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: International Mother Language Day: কালজয়ী গানেই একুশের শ্রদ্ধাঞ্জলি, একুশে ঐক্যের বার্তা
নেইমারের ঝুলি
নেইমারের ঝুলিতে আন্তর্জাতিক ফুটবলে ৭৯টি গোল। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ অভিযানে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান তিনি। তবে শরীর কতটা সাড়া দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। নেইমারের কথায়, এই বছরটা ক্লাব ও দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আপাতত অবসর নয়, মনোযোগ শুধুই সুস্থ হয়ে মাঠে ফেরা।


