Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান স্টক মার্কেটের অন্যতম প্রধান ইনডেক্স নিফটি৫০-র পারফরম্যান্স গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ ২০২৬-এর জানুয়ারি মাসে (Nifty50)।
নিফটি৫০-র বেহাল দশা (Nifty50)
গত বছর খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল দেশের শেয়ার মার্কেট। নতুন বছরে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছিলেন লগ্নিকারীরা কিন্তু বোকার পাল্টালেও পতনের ছবি পাল্টালো না। ইন্ডিয়ান স্টক মার্কেটের অন্যতম গুরুত্বপূর্ণ ইনডেক্স নিফটি৫০-র পারফরম্যান্স যথেষ্ট দুর্বল ছিল বছরের প্রথম মাসে। এই সূচকের পয়েন্ট কমেছে ৩.১০ শতাংশ। ২০১৭ সালের পরে জানুয়ারি মাসের নিরিখে এটাই সবচেয়ে খারাপ পারফরম্যান্স ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্সের। তবে ২০১৬ সালের জানুয়ারি মাসে এর থেকেই বেশি কমেছিল পয়েন্ট (Nifty50)।
বাজারের এই পরিস্থিতির জন্য একাধিক কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে রয়েছে বিশ্ব জুড়ে তৈরি হওয়া অস্থিরতা, তৃতীয় ত্রৈমাসিকের মিক্সড ফিনানশিয়াল রেজাল্টের মতো বিষয়। এমনকী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিও নিফটি৫০-র গ্রাফে উল্লেখযোগ্য কিছু বদল আনতে পারেনি।
বছরের শুরুটা ভাল হলেও পরের দিকে একাধিক কারণে পতনের মুখে পরে এই ইনডেক্স। নতুনবছরের দ্বিতীয় দিনে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল এই সূচক। সেই দিন এই সূচক ছুঁয়েছিল ২৬ হাজার ৩৭৩ পয়েন্টে। যার কারণে আশা বাড়ছিল লগ্নিকারীদের মধ্যে। কিন্তু এরপরেই ভেনেজুয়েলা সংক্রান্ত অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে দেশের শেয়ার মার্কেটের উপর।
এর মধ্যেই ইরান নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি করেন ট্রাম্প। যা গোদের উপর বিষফোঁড়ার মতো আরও চাপ তৈরি করে নিফটি৫০-র উপরে। গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনাও বজায় ছিল জানুয়ারিতে। আর এইসব কারণের ফলে ক্রমাগত ডাউন হতে থাকে নিফটি৫০। গ্লোবাল মার্কেটেও এর নেতিবাচক প্রভাব পড়ে। এ ছাড়াও বিদেশি লগ্নিকারীদের ভারতের বাজার থেকে বিনিয়োগ সরানো, তেলের দামে বৃদ্ধির মতো ঘটনা রয়েছেই (Nifty50)।
আরও পড়ুন: Sensex and Nifty50: বাজেটের আগে পতনের ধারা বজায় থাকল শেয়ার মার্কেটে
গত কিছু বছরের নিফটি৫০-র পারফরম্যান্স
২০২৬-৩.১০%
২০২৫-০.৫৮%
২০২৪-০.০৩%
২০২৩-২.৪৫%
২০২২-০.০৮%
২০২১-২.৪৮%
২০২০-১.৭০%
২০১৯-০.২৯%
২০১৮-৪.৭২%
২০১৭-৪.৫৯%
২০১৬-৪.৮২%
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


