Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালে কোন কোন মিড ক্যাপ স্টক কেনার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের রিপোর্টে (Mid Cap Stocks)।
কয়েকটি মিড ক্যাপ স্টকে বৃদ্ধির সম্ভাবনা (Mid Cap Stocks)
২০২৫ সালের শেয়ার মার্কেট কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। লগ্নিকারীদের কপালেও ছিল চিন্তার ভাঁজ। বিশেষজ্ঞদের মতে লগ্নিকারীদের কিছুটা সতর্কতামূলক আচরণ দেখা গিয়েছিল। তাছাড়া বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার প্রভাবও ছিল শেয়ার মার্কেটের উপর (Mid Cap Stocks)।
২০২৬ সালে নিফটি৫০-র বড় বৃদ্ধির আভাস দিয়েছে একাধিক ব্রোকারেজ সংস্থা। স্টক রিপোর্ট প্লাস-এর পক্ষ থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট বিভিন্ন মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করা হয়েছে। ২০২৬ সালে কোন কোন মিড ক্যাপ স্টক কেনা যেতে পারে, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে। বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালে ৩০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে ওই সব স্টকের।
মিশ্র ধাতু নিগম লিমিটেড: মিশ্র ধাতু নিগম লিমিটেডের স্টকে ‘স্ট্রং বাই’ রেটিং। বিশেষজ্ঞদের মতে আগামী এক বছরে ৪২ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার শেয়ারের।
অনন্ত রাজ লিমিটেড: এই সংস্থার স্টকেও ‘স্ট্রং বাই’ রেটিং রয়েছে। আগামী এক বছরে ৪০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে অনন্ত রাজ লিমিটেডের শেয়ারের।
সুদর্শন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: এই সংস্থার স্টকেও রয়েছে ‘বাই’ রেটিং। আগামী এক বছরে ৩৭ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সুদর্শন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের (Mid Cap Stocks)।
জ্যোতি ল্যাবস লিমিটেড: এই সংস্থার স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। আগামী এক বছরে ৩৭ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার শেয়ারের।
ধানুকা এগ্রিটেক লিমিটেড:ধানুকা এগ্রিটেক লিমিটেডের স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। আগামী এক বছরে ৩৬ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার শেয়ারের।

আরও পড়ুন: Dilip Ghosh: বিয়ে ঘিরে কুৎসা! আইনি লড়াইয়ে নামলেন দিলীপপত্নী
আরএইচআই ম্যাগনেশিয়া লিমিটেড: আরএইচআই ম্যাগনেশিয়া লিমিটেডের স্টকে রয়েছে ‘স্ট্রং বাই’ রেটিং। বিশেষজ্ঞদের মতে আগামী এক বছরে ৩৬ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার শেয়ারের (Mid Cap Stocks)।
মাহিন্দ্রা লাইফস্পেস ডেভেলপার্স লিমিটেড: এই সংস্থার স্টকের কথাও বলা হয়েছে রিপোর্টে। এই সংস্থার স্টকে রয়েছে ‘স্ট্রং বাই’ রেটিং। আগামী এক বছরে ৩৫ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের।
মেডপ্লাস হেলথ সার্ভিস লিমিটেড: মেডপ্লাস হেলথ সার্ভিস লিমিটেডের স্টকে রয়েছে ‘স্ট্রং বাই’ রেটিং। আগামী এক বছরে ৩৪ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের।
সেরা স্যানিটারিওয়্যার লিমিটেড: সেরা স্যানিটারিওয়্যার লিমিটেডের স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। আগামী এক বছরে ৩৩ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার শেয়ারের।
গারওয়্যার টেকনিক্যাল ফাইবার লিমিটেড: এই সংস্থার স্টকে রয়েছে ‘স্ট্রং বাই’ রেটিং। বিশেষজ্ঞদের মতে আগামী এক বছরে ৩২ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের।
বিইএমএল লিমিটেড: বিইএমএল লিমিটেডের স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। আগামী এক বছরে ৩১ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার শেয়ারের।
সুমিতোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড: সুমিতোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেডের স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। আগামী এক বছরে ৩১ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের।
রত্নমণি মেটালস অ্যান্ড টিউবস লিমিটেড: রত্নমণি মেটালস অ্যান্ড টিউবস লিমিটেডের স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। মার্কেট এক্সপার্টদের মতে আগামী এক বছরে ৩১ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের।
কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড:কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেডের স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। মার্কেট এক্সপার্টদের মতে আগামী এক বছরে ৩১ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের।
মহানগর গ্যাস লিমিটেড: মহানগর গ্যাস লিমিটেডের স্টকে রয়েছে ‘বাই’ রেটিং। মার্কেট এক্সপার্টদের মতে আগামী এক বছরে ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের (Mid Cap Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


