Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Nilankur Mukherjee) দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রঙে সেজে উঠছে বাঙালির মন। বাতাসে কাশফুলের গন্ধ, প্রতিমার রঙে ফুটে উঠছে বাঙালির আবেগ। আর এরই মাঝে ট্রাইব টিভির সাক্ষাৎকারে নিজের পুজোর পরিকল্পনা ভাগ করে নিলেন জনপ্রিয় অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় (Nilankur Mukherjee)। সপ্তমীর দিন অভিনেতা রয়েছে বিশেষ প্ল্যান। তাঁর মতে, পুজোর সময়টা অনেকটা ছোটবেলায় চকলেট কিংবা টফির রঙিন মোড়কের মতো , শহর কলকাতা সেজে উঠেছে।
ঘরোয়া ভাবে পুজো উদযাপন (Nilankur Mukherjee)
নীলাঙ্কুর (Nilankur Mukherjee) জানান, এবারের পুজো একেবারে ঘরোয়া ভাবেই কাটাচ্ছেন। শহরের বাইরে নয়, বরং নিজের পাড়ার পুজোতেই বেশি সময় কাটাবেন। বন্ধুদের সঙ্গে আড্ডা, ভোগ খাওয়া আর নির্ঝঞ্ঝাট সময় কাটানোতেই ভরসা রাখছেন তিনি। অভিনেতার কথায়, সারা বছর তো শুটিংয়ের জন্য নানা রকম জামাকাপড় পরতেই হয়। এবার পুজোর কয়েকটা দিন নিজের মতো করে জামা পরবেন, কোনও গেটআপ নয়।
ট্র্যাক প্যান্ট পরে ঘোরা (Nilankur Mukherjee)
সপ্তমীর দিন নিয়ে তাঁর আলাদা পরিকল্পনা (Nilankur Mukherjee) আছে। ট্রাইব টিভিকে নীলাঙ্কুর (Nilankur ) জানান “সপ্তমীর সকালটা একটু দেরিতে ঘুম থেকে উঠতে চাই। তবে জানি, ঢাকের আওয়াজেই ঘুম ভেঙে যাবে। আর দিনটায় একটু বাইরে ঘোরার প্ল্যানও রয়েছে।” সপ্তমীর সকালে ট্র্যাক প্যান্ট পরেই বেরোতে পারেন। আসলে সারা বছর বিভিন্ন রকমের পোশাক পরতে পরতে কেটে যায় ,তাই প্ল্যান করে কিছু ভেবে রাখেননি পুজোর জন্য।
প্রিয় খাবার
অষ্টমীর দিনটা একেবারেই বিশেষ নীলাঙ্কুরের কাছে। কারণ? “ এই দিন বাড়িতে বাসন্তী পোলাও হয়। এই একটা খাবারের জন্য সারা বছর অপেক্ষা করি,” বললেন অভিনেতা। শুধু তাই নয়, বাঙালি খাবারের মধ্যে কচু চিংড়ি তাঁর অন্যতম প্রিয় খাবার, যেটা তিনি বিশেষ ভাবে উপভোগ করেন।
শপিং করেননি!
ব্যস্ত শুটিংয়ের ফাঁকে নিজের জন্য পুজোর কেনাকাটাও বিশেষ ভাবে হয়নি। নীলাঙ্কুর বলেন, “মন আর এনার্জি এতটাই যায় কাজে, নিজের দিকে নজর দেওয়া যায় না। তবে এবার ভাবছি, যদি একটু সময় পাই, ক্রিকেট খেলব বন্ধুদের সঙ্গে। আসলে মাঠে গেলে মন ভালো থাকে।”
প্রিয় মানুষের পাশে থাকা
নীলাঙ্কুরকে পুজোর দিনগুলোতে দেখা যেতে পারে তাঁর প্রিয় মানুষ আয়েন্দ্রীর সঙ্গে। অভিনেতার কথায় “ও ঠাকুর দেখতে খুব ভালোবাসে। তাই চেষ্টা করব ওর সঙ্গে কিছুটা সময় কাটাতে। যদিও আমি নিজে ঠাকুর দেখতে বিশেষ বেরোই না, নিজের পাড়ার পুজোতেই মন বসে যায়”।
আরও পড়ুন: Bengali Cinema: রক্তবীজ ২ বনাম রঘু ডাকাত, বিতর্কের জালে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক?
বর্তমানে নীলাঙ্কুর ‘ রাঙামতি তীরন্দাজ ‘ এ নায়কের ভূমিকায় অভিনয় করছেন। বিপরীতে রয়েছেন মনীষা মন্ডল। যিনি ‘ রাঙ্গামতি’ চরিত্রে অভিনয় করছেন। এর আগেও নীলাঙ্কুর একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।


