Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ভোটের ফলাফল ঘোষণা হতেই বিহারের রাজনৈতিক অঙ্গনে নেমেছে নতুন সরকার গঠনের ব্যস্ততা (Nitish Kumar)। একদিকে পুরনো সরকারের বিদায়পর্ব, অন্যদিকে এনডিএ-র নেতৃত্বে নতুন মন্ত্রিসভার রূপরেখা তৈরির কাজ চলছে দ্রুতগতিতে। সূত্র বলছে, বুধবারই বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইস্তফা দেবেন, আর বৃহস্পতিবার বা বৃহস্পতিতে সরকার গঠন সম্পন্ন হবে।
শপথগ্রহণে প্রধানমন্ত্রীর উপস্থিতি (Nitish Kumar)
বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, ২০ নভেম্বর গান্ধী ময়দানে বিশাল শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির শীর্ষ নেতৃত্ব, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, এনডিএ জোটের প্রধান নেতারা, বুধবার বিজেপির আইনসভা দলের বৈঠক, এরপর এনডিএ-র সম্মিলিত বৈঠকে নীতীশ কুমারকে ১৯ নভেম্বর আইনসভা দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে বলে খবর।
ছয় বিধায়ক পিছু এক মন্ত্রী পদ? (Nitish Kumar)
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর এনডিএ-র বড় শরিকগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই ‘প্রতি ৬ বিধায়কের জন্য ১ মন্ত্রী’ এই ফর্মুলা বিবেচনা করা হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সম্ভাব্য বণ্টন, আরএলএম—১টি মন্ত্রী পদ হিন্দুস্তানি আওয়াম মোর্চা ১টি পদ, এলজেপি (রামবিলাস) ৩টি পদ, বাকিগুলি (৩০–৩১টি) বিজেপি ও জেডি(ইউ)-র মধ্যে ভাগ হবে এই মন্ত্রিসভার রূপরেখা জোটে শক্তি-ব্যালান্স বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।
বিরোধীদের ভরাডুবি (Nitish Kumar)
আরজেডি প্রত্যাশার তুলনায় অনেক কম আসন পেয়েছে। কংগ্রেস মাত্র ৬টি আসন পেয়েছে; ভোটশেয়ার অনেকটা একই থাকলেও সাংগঠনিক দুর্বলতা, প্রার্থী বাছাইয়ের ভুল ও নেতৃত্বের অনিশ্চয়তা তাদের বড় ক্ষতি করেছে। বিরোধী জোট প্রায় ভেঙে পড়ে, যেখানে ২০২০ সালে তারা এনডিএ-র প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল।
আরও পড়ুন: Sheikh Hasina Punishment: বিবাহবার্ষিকীর দিনেই! রায়কে আমল দিচ্ছেন না হাসিনা?
শপথগ্রহণে জোরদার প্রস্তুতি
পুরো গান্ধী ময়দান জুড়ে নিরাপত্তা বল মোতায়েন, প্রধানমন্ত্রী মোদির উপস্থিতি মাথায় রেখে বহুস্তরীয় নিরাপত্তা, বিশাল মঞ্চ নির্মাণ, অতিথিদের জন্য আলাদা ভিআইপি আসনব্যবস্থা, শপথগ্রহণ উপলক্ষে জনসমাগমে অনুমানাতীত ভিড়ের সম্ভাবনা



