Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২২ নভেম্বর থেকে অসমের গুয়াহাটিতে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট (Nitish Kumar Reddy)।
স্কোয়াডে ফিরছেন নীতীশ (Nitish Kumar Reddy)
ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের চোট। দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত। গিলকে নিয়ে অনিশ্চয়তার আবহে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট নীতীশ কুমার রেড্ডিকে ডেকে পাঠিয়েছে স্কোয়াডে। ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের আগে নীতিশকে ছেড়ে দিয়েছিল ভারতীয় শিবির। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। দ্বিতীয় টেস্টের আগে দুটো বেসরকারি ওয়ানডে নীতীশ খেলেছেন ভারত এ দলের হয়ে। সময়ের মধ্যে গিল সুস্থ হয়ে না উঠলে ঋষভ পন্থ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে পন্থের। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর সময় নষ্ট না করেই অনুশীলনে ফিরেছে ভারতীয় দল (Nitish Kumar Reddy)।
ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে স্পিন আক্রমণের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ার দুই দিনের মধ্যেই অনুশীলনে ফিরেছে টিম ইন্ডিয়া। শনিবার থেকে গুয়াহাটিতে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে আরও কিছু অতিরিক্ত সময় কাজে লাগাতে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে অনুশীলন করছে গম্ভীর শিবির (Nitish Kumar Reddy)।

আরও পড়ুন: Bomb Threat in Delhi: লালকেল্লা বিস্ফোরণের পর আবার তাণ্ডবের ছায়া
হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ-সহ সকলকেই মাঠে পৌঁছে প্রস্তুতি সারতে দেখা যায় এদিন সকালে। অধিনায়ক শুভমান গিল উপস্থিত না থাকলেও একাধিক ব্যাটার নেটে অনুশীলন করেন। উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুড়েল ও অলরাউন্ডার জাদেজা নেটে ব্যাটিং অনুশীলন করেন।
উল্লেখ্য, শনিবার সকালে ব্যাট করতে নেমে কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক শুভমন গিল। একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল গিলকে। সেই ভারত অধিনায়ককে পাওয়া নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। তিনি পুরোদস্তুর সুস্থ হয়ে না উঠলে ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠতে চলেছে পন্থের হাতে। আর সদ্য রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী নীতীশ রেড্ডি ঢুকে পড়তে পারেন শুভমন গিলের পরিবর্তে (Nitish Kumar Reddy)।


