Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার গাইঘাটা (North 24 Parganas) থেকে গ্রেফতার হল সুন্দরবন জাল পাসপোর্ট কাণ্ডের মূলচক্রি চিরঞ্জিত ঘোষ। দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর…(North 24 Parganas)
সূত্রের খবর, প্রথমে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে আব্দুল হামিদ (North 24 Parganas) গাজী নামে এক ব্যক্তিকে। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কুলের মাঠ এলাকার বাসিন্দা হামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কলকাতা, বসিরহাট, বারাসাত, হাসনাবাদ সহ একাধিক এলাকায় বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করতেন। দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার মতো দেশে কাজের ব্যবস্থা করে দেওয়ার নাম করে তিনি বহু মানুষের কাছ থেকে এক লাখ থেকে শুরু করে চার লাখ টাকা পর্যন্ত নিয়েছিলেন।
পুলিশ তদন্ত শুরু করে (North 24 Parganas)
হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত (North 24 Parganas) শুরু করে। প্রাথমিক জেরায় আব্দুল হামিদ স্বীকার করে, পুরো চক্রের মূল পান্ডা আসলে গাইঘাটার বাসিন্দা চিরঞ্জিত ঘোষ। এরপরই পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে গাইঘাটায় হানা দিয়ে চিরঞ্জিতকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন এবং প্রচুর পাসপোর্ট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই সমস্ত পাসপোর্ট জালিয়াতি করে তৈরি করা হয়েছিল বিদেশে চাকরির নামে।
চিরঞ্জিতের সঙ্গে এই চক্রে যুক্ত
তদন্তে আরও উঠে এসেছে, চিরঞ্জিতের সঙ্গে এই চক্রে যুক্ত ছিল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাসিন্দা সেলিম লস্কর। তারা দু’জনে মিলে মানুষকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করত। প্রথমে চাকরির অফার লেটার দেখানো হতো, তারপর পাসপোর্ট এবং ভিসা তৈরি করার নামে মোটা টাকা নেওয়া হতো। সেই নথিপত্রের বেশিরভাগই ছিল ভুয়ো। প্রতারিতদের কেউ কেউ বিদেশে যাওয়ার আশায় সমস্ত সঞ্চয় খুইয়ে বসেছেন।
দেশের বাইরে থেকে যোগাযোগ
চিরঞ্জিতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ তার সাত দিনের হেফাজত চেয়েছে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা চক্রের বাকি সদস্যদের সন্ধান পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে, যারা দেশের বাইরে থেকেও যোগাযোগ রাখত।
আরও পড়ুন: Africa: মালিতে ৫ ভারতীয় কর্মী অপহরণ: দেশে নিরাপত্তা নিয়ে আতঙ্ক
পুলিশ জানিয়েছে, চিরঞ্জিতের মোবাইল ফোন ও কম্পিউটার থেকে বহু ব্যক্তির নাম এবং পাসপোর্টের স্ক্যান কপি পাওয়া গেছে। সবকিছু বিশ্লেষণ করে দেখা হচ্ছে এই নথিগুলি আসল না নকল। পাশাপাশি উদ্ধার হওয়া পাসপোর্টগুলির উৎসও খতিয়ে দেখা হচ্ছে।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “এ ধরনের প্রতারণা রুখতে মানুষকে সচেতন হতে হবে। বিদেশে চাকরির অফার আসল কি না, তা যাচাই না করে কেউ যেন টাকা না দেন।”


