Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমের দাপট বাড়ার আগেই আচমকা (North Bengal Weather) বদলে গেল আবহাওয়ার ছবি। শুক্রবার রাতভর টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-শনিবার সকালেও সেই ভেজা আবহের রেশ স্পষ্ট। কলকাতা-সহ বিভিন্ন জেলায় দিন শুরু হয়েছে মেঘলা আকাশ, ভেজা রাস্তা আর শীতল হাওয়ার ছোঁয়ায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও দিনভর বৃষ্টি চলবে, সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
প্রবল তুষারপাত (North Bengal Weather)
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও (North Bengal Weather) আলাদা। দার্জিলিংয়ের সান্দাকফু এলাকায় শুরু হয়েছে প্রবল তুষারপাত। প্রায় ছয় ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে রাস্তা, যা এই সময়ে অস্বাভাবিক বলেই মনে করছেন আবহবিদরা। এর ফলে বহু পর্যটক আটকে পড়েছেন পাহাড়ি অঞ্চলে। অন্যদিকে, সিকিমের লাচেন, থাঙ্গু ও গুরুদোংমার পর্যন্ত একাধিক রাস্তা তুষারে বন্ধ হয়ে গিয়েছে। ইউমথাং থেকে জিরো পয়েন্টের পথও কার্যত অচল। যদিও কিছু জায়গায় সীমিত যান চলাচল চলছে, তবুও সতর্কতা জারি রয়েছে প্রশাসনের তরফে।

কেন এই আকস্মিক পরিবর্তন? (North Bengal Weather)
আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আকস্মিক পরিবর্তন। আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় কোথাও ভারী বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, পাশাপাশি একাধিক জেলায় ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

হলুদ সতর্কতা জারি
মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবারও এই দুর্যোগের প্রভাব বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহাওয়ার পেছনে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত হয়ে পূর্ব ভারতের দিকে এগিয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা বৃষ্টি ও ঝড়ের প্রধান কারণ।

আরও পড়ুন: Rinku Mazumder: রাজনীতি ছাড়ছেন রিঙ্কু, টিকিট না পেতেই ক্ষোভ দিলীপ-পত্নীর!
সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে, গরমের আগমুহূর্তে এই আবহাওয়ার বদল যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই তৈরি করছে নতুন দুশ্চিন্তাও।


