Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : হাইকিংয়ে থাকা অবস্থায়ই স্ত্রী লরার চিৎকারে জানতে পারেন মার্কিন (Novel Prize 2025) বিজ্ঞানী ড. ফ্রেড রামসডেল নিজের নোবেল জয় মার্কিন বিজ্ঞানী ড. ফ্রেড রামসডেল স্ত্রী লরা ও’নিল এবং দুই কুকুরকে সঙ্গে নিয়ে মার্কিন অঙ্গরাজ্য মন্টানার গ্রিজলি ভাল্লুক অধ্যুষিত অঞ্চলে তিন সপ্তাহের হাইকিংয়ে গিয়েছিলেন। সেই অভিযানের শেষ দিনে আচমকা স্ত্রীর চিৎকারে ভেঙে যায় বনের নীরবতা।

শত শত মেসেজে চমকে গেলেন স্ত্রী (Novel Prize 2025)
প্রথমে ভেবেছিলেন হয়তো কোনও বন্য প্রাণী সামনে এসেছে। কিন্তু পরে দেখা যায়, চিৎকারের আসল কারণ শত শত টেক্সট মেসেজ যার মাধ্যমে পৌঁছেছে এক যুগান্তকারী খবর। সূত্রের খবর, ওই বার্তাগুলিতেই ছিল নোবেল পুরস্কার জয়ের ঘোষণা।
ফোন ছিল ‘এয়ারপ্লেন মোড’-এ (Novel Prize 2025)
নোবেল কমিটি যখন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তখন ড. রামসডেলের ফোনটি ছিল ‘এয়ারপ্লেন মোড’-এ। লরা তাঁকে জানালে “তুমি নোবেল পুরস্কার জিতেছো” বিজ্ঞানীর প্রথম প্রতিক্রিয়া ছিল, “আমি জিতিনি।” তবে স্ত্রী জানান, তাঁর ফোনে অন্তত ২০০টিরও বেশি মেসেজ এসেছে, যা বলছে এটা সত্যি!

চিকিৎসাবিদ্যায় নোবেল সম্মান (Novel Prize 2025)
সূত্রের খবর, ড. রামসডেল ইমিউন সিস্টেম কিভাবে সংক্রমণকে প্রতিহত করে তা নিয়ে গবেষণার জন্য আরও দুই বিজ্ঞানীর সঙ্গে যৌথভাবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। পুরস্কারের অর্থ ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ৮.৭ লক্ষ পাউন্ড) বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
সিগন্যালের খোঁজে পথে নামলেন দম্পতি (Novel Prize 2025)
মেসেজগুলো যাচাই করতে এবং নোবেল কমিটির সঙ্গে যোগাযোগের জন্য দম্পতি মন্টানার দক্ষিণে একটি ছোট শহরের দিকে গাড়ি চালিয়ে যান। সেখানে সিগন্যাল পেয়ে ড. রামসডেল ফোন করেন নোবেল কমিটিতে। তিনি পরে বিবিসি নিউসহাওয়ার প্রোগ্রামে জানান, “তখন এখানে বিকেল তিনটা, কিন্তু ওদের দেশে রাত একটা তারা ইতিমধ্যেই ঘুমোতে গেছেন।”

২০ ঘণ্টা পর যোগাযোগ সম্ভব!
নোবেল কমিটির প্রথম ফোন কলের প্রায় ২০ ঘণ্টা পর অবশেষে সহ-বিজয়ী, বন্ধুবান্ধব ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি। নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল ড. টমাস পার্লম্যান জানিয়েছেন, “২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর কোনো নোবেলজয়ীর সঙ্গে যোগাযোগ করতে এতটা কষ্ট এর আগে হয়নি।”



