Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে! সরকারি নির্দেশ অমান্য করে ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত ওসি (OC Attacked)। পাল্টা ওসির বিরূদ্ধে গায়িকাকে হেনস্তার অভিযোগ। যা নিয়ে আরও ঘনীভূত হয়েছে বিতর্ক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, উত্তেজনা তুঙ্গে।
বিসর্জনের শব্দদানব রুখে আক্রান্ত খোদ ওসি! (OC Attacked)
ত্রিপুরা দক্ষিণ জেলার বিলোনিয়ায় শনিবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনা। ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে আয়োজিত ডিজে পার্টি ঘিরে শুরু হয় বিশৃঙ্খলা। সরকারি নির্দেশ অনুযায়ী রাতের বেলা উচ্চশব্দে ডিজে বাজানো নিষিদ্ধ থাকলেও, ওই ক্লাবের পক্ষ থেকে নিয়ম ভঙ্গ করে অনুষ্ঠান চলছিল বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এলাকাবাসীর অভিযোগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিজে বন্ধ করার অনুরোধ জানালে, উপস্থিত কয়েকজন বিজেপি নেতা ও কর্মী পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই নেতারা বিলোনিয়া থানার ওসিকে শারীরিকভাবে আক্রমণ (OC Attacked) করেন। এই ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:TMC Clash: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের রণক্ষেত্র মালদহ, হরিশ্চন্দ্রপুরে বেধড়ক মারধরের অভিযোগ!
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত এক যুবতী সঙ্গীত শিল্পী অভিযোগ করেন যে, পুলিশ অফিসার তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন।
যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাবের পক্ষ নিতে গিয়ে ওই গায়িকাকে এই অভিযোগ তুলতে বাধ্য করা হয়েছে। ফলে গোটা বিষয়টি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও বিভ্রান্তি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ওসি আক্রান্ত (OC Attacked) হওয়া ও মহিলা গায়িকার অভিযোগ— দুই দিকই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:Manipur: ৫০ বছর পর ঘরে ফেরা ‘বুড়ো বিপ্লবী’! শেষমেশ কি নাগা শান্তির পথ খুলে গেল?
তবে এই ঘটনায় ত্রিপুরায় আইনের শাসন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আগরতলার ক্লাবগুলো যেখানে সরকারি নির্দেশ মেনে অনুষ্ঠান সীমিত রেখেছে, সেখানে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।


