Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি (Oil Price) নিয়ে বাড়ছে জল্পনা। শান্তি কি এবার সত্যিই ফিরতে চলেছে? ইরান-ইজরায়েল সংঘাত কি থামবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অনিশ্চিত হলেও, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা আশার আলো দেখাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন হতে পারে এবং শান্তির পথে অগ্রগতি সম্ভব।
সংঘাত থামানোর চেষ্টা (Oil Price)
ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, আগামী ৯ এপ্রিলের (Oil Price) মধ্যেই সংঘাত থামানোর চেষ্টা চলছে। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির-এর সঙ্গে ফোনে কথা হয়েছে ট্রাম্পের। সূত্রের খবর, এই আলোচনায় যুদ্ধবিরতি ও মধ্যস্থতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাকিস্তান এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহী এবং তাদের মাটিতেই শীঘ্রই শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এমনকি সম্ভাবনা রয়েছে, এই বৈঠকে ইরান ও আমেরিকার প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন। ফলে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করার একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কূটনৈতিক উদ্যোগ (Oil Price)
এই কূটনৈতিক উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই উল্লেখযোগ্য হারে কমেছে। রয়টার্স সূত্রে জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলারে নেমেছে, যা সাম্প্রতিক সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। এক পর্যায়ে তা আরও নেমে ৯৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দামও কমে প্রায় ৯০ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৭-৮ শতাংশ পতন নির্দেশ করে। সর্বনিম্ন পর্যায়ে এই দাম ৮৫ ডলারের কাছাকাছি নেমে যায়।

আরও পড়ুন: Bomb Recover: হাড়োয়ায় উদ্ধার তাজা বোমা, এলাকায় ব্যাপক আতঙ্ক!
ট্রাম্পের দাবি
ট্রাম্প দাবি করেছেন, খুব দ্রুতই তেলের দাম আরও কমবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়া হবে। তাঁর কথায়, “মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা হবে, এবং খুব শিগগিরই বড় পরিবর্তন দেখা যাবে।”


