Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: উৎসবের মরসুমে সাধারণ (Onion Price) মানুষের স্বস্তি ফেরাতে বাজারে এবার সুলভ মূল্যের পেঁয়াজ। খোলা বাজারে যখন পেঁয়াজের দর কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা ছাড়িয়ে ৭০ টাকায় পৌঁছেছিল, ঠিক তখনই দাম নিয়ন্ত্রণে মাঠে নামল কেন্দ্র ও রাজ্য।
রাজ্যজুড়ে সরবরাহ করার কাজ শুরু (Onion Price)
কেন্দ্রীয় সংস্থা ন্যাফেড (NAFED)-এর মাধ্যমে সরাসরি (Onion Price) নাসিক থেকে পেঁয়াজ এনে তা রাজ্যজুড়ে সরবরাহ করার কাজ শুরু হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৫০ মেট্রিক টন পেঁয়াজ আসছে। সোমবার বেশ কয়েকটি পেঁয়াজ বোঝাই বিশেষ গাড়ির ফ্ল্যাগ অফ (Flag-off) করে জেলায় জেলায় রওয়ানা করে দেওয়া হলো।
বিক্রি কেন্দ্র ও নিয়ম (Onion Price)
গাড়িগুলি রাজ্যের বিভিন্ন বাজারে যাবে এবং নির্দিষ্ট (Onion Price) কেন্দ্র থেকে সাধারণ মানুষের কাছে মাত্র ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হবে। এক একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজির প্যাকেট (৭০ টাকায়) কিনতে পারবেন।
সরবরাহ
নাসিক থেকে আসা ২৫ থেকে ৩০ মেট্রিক টনের বড় বড় ট্রাকে করে পেঁয়াজ প্রতিটি জেলায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রতিদিন অন্তত ৫০টি গাড়ি বাজারে বাজারে ঘুরবে।

কালোবাজারি রুখতে পদক্ষেপ: অসাধু ব্যবসায়ীরা যাতে পেঁয়াজ বা চিনি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তার জন্য টাস্ক ফোর্সের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে এবং দাম কিছুটা কমতে দেখা গেছে।
আরও পড়ুন: Balagarh Ganga Erosion: নদীর পাড়ে বাস, চিন্তা বারো মাস-বালির বস্তা আর প্রতিশ্রুতির মাঝেই কাটছে দিন

পুজোর মুখে সরকারের এই যৌথ উদ্যোগে বাজারে পেঁয়াজের দর আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


