Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা (Online Gaming Tragedy), যা নাড়িয়ে দিল গোটা দেশকে। অনলাইন গেমের প্রতি অতিরিক্ত আসক্তি যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তারই করুণ উদাহরণ হয়ে রইল এই ঘটনা। মঙ্গলবার গভীর রাতে এক বহুতলের দশতলা থেকে একসঙ্গে ঝাঁপ দেয় তিন নাবালিকা বোন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২, ১৪ ও ১৬ বছর বয়সি ওই তিন কিশোরীর।
মোবাইল গেমে ডুবে থাকত (Online Gaming Tragedy)
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বোনই (Online Gaming Tragedy) দীর্ঘদিন ধরে মোবাইল গেমে ডুবে থাকত। করোনাকাল থেকেই তাদের জীবনে অনলাইন গেমের প্রভাব বাড়তে শুরু করে। ধীরে ধীরে সেই নেশা এমন জায়গায় পৌঁছয় যে পড়াশোনা, স্কুল, দৈনন্দিন জীবন-সবকিছুই গৌণ হয়ে যায়। মাঝেমধ্যে স্কুল ফাঁকি দিয়ে ঘরে বসেই গেম খেলত তারা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে একটি টাস্ক-ভিত্তিক অনলাইন গেম তাদের জীবনের বড় অংশ জুড়ে নেয়।
বাবা-মায়ের সঙ্গে প্রায়ই অশান্তি (Online Gaming Tragedy)
এই আসক্তি নিয়ে বাবা-মায়ের সঙ্গে প্রায়ই অশান্তি (Online Gaming Tragedy) হত। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বাবা-মা গেম খেলা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। মঙ্গলবার রাতেও সেই নিয়েই বাড়িতে তীব্র বাক্বিতণ্ডা হয় বলে জানা যাচ্ছে। অভিমানের মুহূর্তে, আবেগের তাড়নায় তিন বোন একসঙ্গেই চরম সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: Ballygunge Accident: বালিগঞ্জ স্টেশনে ট্রেনের উপর ঝাঁপ, দাউ দাউ করে জ্বলল যুবকের দেহ!
ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তিন কিশোরীর দেহ। পরিবারের সদস্য ও আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনাই বলে মনে করা হলেও, সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


