Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা। বুধবার সকালেই শুরু হয় উত্তেজনা, যার জেরে প্রাণ হারালেন দুই সন্দেহভাজন অনুপ্রবেশকারী(Operation Shivshakti)। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পরে গুলির লড়াইয়ে তাঁরা নিহত হন। সেনার তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিবশক্তি’।
ভারতীয় সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পুঞ্চের দেঘওয়ার সেক্টরে সীমান্ত বরাবর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে। তাঁদের গতিবিধি নজরে আসতেই সতর্ক হয় সেনা। কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় তাঁদের থামাতে গেলে হঠাৎই সেনাদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করেন ওই দুই ব্যক্তি। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। কিছুক্ষণের গুলির লড়াইয়ে মৃত্যু হয় অনুপ্রবেশকারীদের।
পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের আশঙ্কা (Operation Shivshakti)
সূত্রের দাবি, দুই অনুপ্রবেশকারী পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন(Operation Shivshakti)। তাঁদের কাছে কোনও বৈধ পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি। ঠিক কী উদ্দেশ্যে তাঁরা ভারতে ঢুকতে চেয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।
এদিকে সেনা ও পুলিশের যৌথ বাহিনী গোটা দেঘওয়ার সেক্টরে তল্লাশি অভিযান শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, আরও কেউ ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে। সীমান্ত লাগোয়া বনাঞ্চল ও পাহাড়ি অঞ্চল ঘেঁষে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
পহেলগাঁও হামলার রেশ, ফের জঙ্গি তৎপরতা (Operation Shivshakti)
এই অনুপ্রবেশের ঘটনার মাত্র দু’দিন আগেই শ্রীনগরের দাচিগাম জঙ্গলে সেনা (INDIAN ARMY)-পুলিশ যৌথ অভিযানে খতম করা হয় তিন জন জঙ্গিকে(Operation Shivshakti)। ‘অপারেশন মহাদেব’ নামের সেই অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে একজন, সুলেমান শাহ, লশকর-এ-ত্যায়বার সদস্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাকি দু’জন আফগান ও জিবরান, ‘এ লিস্টেড’ জঙ্গি বলে চিহ্নিত। কেন্দ্রীয় সরকারের মতে, এই তিন জনই জম্মুর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলায় সরাসরি যুক্ত ছিল।

জম্মু-কাশ্মীরের শান্তি ও স্থিতাবস্থাকে ব্যাহত করার জন্য পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির লাগাতার প্রচেষ্টা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক কমিটিও সম্প্রতি রিপোর্টে জানায়, পহেলগাঁও হামলার পেছনে লশকরের ছায়া সংগঠন টিআরএফ-এর ভূমিকা থাকতে পারে। যদিও পাকিস্তান তা অস্বীকার করে চলেছে।
নিরাপত্তা বাড়ছে সীমান্তে (Operation Shivshakti)
বারবার অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে(Operation Shivshakti)। সেনা সূত্রে খবর, ভবিষ্যতে যে কোনও অনুপ্রবেশ বা জঙ্গি কার্যকলাপ প্রতিহত করতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোন, নাইট ভিশন ক্যামেরা ও অত্যাধুনিক সেন্সর প্রযুক্তির সাহায্যে নজরদারির পাশাপাশি স্থানীয় সূত্রগুলিও সক্রিয় করা হচ্ছে।
পুঞ্চে নিহত দুই অনুপ্রবেশকারীর পরিচয় এবং তাঁদের সংগঠনের যোগসূত্র এখন গোয়েন্দা তদন্তের বিষয়। তবে বারবার এ ধরনের অনুপ্রবেশ চেষ্টায় স্পষ্ট, সীমান্তে উত্তেজনা শুধু সীমিত সময়ের বিষয় নয়, তা রীতিমতো পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ।


