Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, শুভ চক্রবর্তী: আগামীকাল ১৫ ফেব্রুয়ারি (Operation Sindoor Rose), ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা। কিন্তু উন্মাদনার মাঝেই দগদগে রক্তাক্ত এক স্মৃতি। ২০২৫ সালের ২২ এপ্রিল শ্রীনগর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে পহেলগাঁওয়ের বৈসারানে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। মুহূর্তে আনন্দভ্রমণ বদলে যায় আতঙ্কে। নারী-শিশুসহ অন্তত ২৬ জন নিহত হন, আহত বহু।
হামলার দায় স্বীকার (Operation Sindoor Rose)
পাকিস্তানের জঙ্গি সংগঠন লশকর-ই-তাইয়েবা-র শাখা দ্য (Operation Sindoor Rose) রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করে। এরপরই শুরু হয় ভারতের পাল্টা অভিযানের প্রস্তুতি। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। সেই ‘অপারেশন সিঁদুর’-কে শ্রদ্ধা জানাতে এবার ভারতের মাটিতে আত্মপ্রকাশ করল এক নতুন গোলাপের প্রজাতি, যার নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলা (Operation Sindoor Rose)
অন্যদিকে, আজ, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯ সালের এই দিনেই জম্মু-কাশ্মীরের (Operation Sindoor Rose) পুলওয়ামায় এক ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফ-এর ৪০ জন বীর জওয়ান। আজ সেই আত্মত্যাগের সপ্তম বার্ষিকীতেই পশ্চিম মেদিনীপুর জেলার জকপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘অপারেশন সিঁদুর’ নামের এই বিশেষ গোলাপ-এর। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার সুবীর সন্ধির হাত দিয়ে এই ফুলের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর আধিকারিকরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব এবং এলাকাবাসী।

‘পুষ্পাঞ্জলি নার্সারি’ (Operation Sindoor Rose)
পশ্চিম মেদিনীপুর জেলার জকপুরের ‘পুষ্পাঞ্জলি নার্সারি’-র (Operation Sindoor Rose) কর্ণধার প্রণবীর মাইতির হাত ধরেই তিন বছর আগে এই বিশেষ গোলাপের ব্রিড তৈরি হয়। গোলাপের নতুন প্রজাতি সৃষ্টি যার নেশা ও পেশা, সেই প্রণবীর মাইতির দীর্ঘ গবেষণা ও পরিশ্রমের ফল আজ জাতীয় আবেগের সঙ্গে যুক্ত হলো। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পাওয়ার পরই এই নামকরণ ও উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়।
‘অপারেশন সিঁদুর’ গোলাপ
আজ থেকে দেশের বাজারে পাওয়া যাবে ‘অপারেশন সিঁদুর’ গোলাপ। শুধু একটি ফুল নয়, এটি শহিদদের আত্মত্যাগের প্রতীক, দেশের প্রতি অগাধ শ্রদ্ধার এক নীরব বার্তা। নিজেদের সৃষ্টির সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর এক গৌরবময় অভিযানের নাম জুড়ে যাওয়ায় অত্যন্ত গর্বিত প্রণবীর মাইতি ও তাঁর পরিবার। আনন্দিত জকপুরবাসীও।

আরও পড়ুন: 2019 Pulwama Attack: ভালোবাসা দিবসে রক্তের ছাপ! সাত বছর পরেও দগদগে ক্ষত
স্লিপার বাস
শুধু গোলাপেই শেষ নয়, কর্ণাটকের একটি স্লিপার বাস বেছে নিয়েছে সম্মানের অন্য পথ। বাসের গায়ে জায়গা পেয়েছেন, কর্নেল সোফিয়া কুরেশি সহ অপারেশন সিঁদুর-এর বীরেরা। বাসের পুরো বডিতেই রয়েছে অপারেশন সিঁদুরের পোস্টার। অপারেটররা জানিয়েছেন, ত্যাগ, বীরত্ব এবং আত্মসম্মানের প্রতীক “অপারেশন সিঁদুর” নামে একটি বিশেষভাবে ডিজাইন করা বাস দেশের সাহসী সৈন্যদের ত্যাগ এবং সাহসকে সম্মান জানাতে রাস্তায় নামানো হয়েছে। দেশপ্রেমের বার্তা বহনকারী এই চলন্ত বাসটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশপ্রেম, শ্রদ্ধা এবং আবেগ, এই তিনের মেলবন্ধনেই জন্ম নিল ‘অপারেশন সিঁদুর’ নামের এক নতুন ইতিহাস।


