Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শুরুতেই ভারতীয় (Oppo New Phone) স্মার্টফোন বাজারে বড় চমক দিতে চলেছে ওপ্পো। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা-আগামী ৮ জানুয়ারি ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে ওপ্পো রেনো ১৫ সিরিজ। এই সিরিজে মোট তিনটি মডেল বাজারে আসছে- ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ প্রো মিনি। আধুনিক ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে এই সিরিজটি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে।
ওপ্পো রেনো ১৫ সিরিজের মূল আকর্ষণ (Oppo New Phone)
ওপ্পো রেনো ১৫ সিরিজের মূল আকর্ষণ নিঃসন্দেহে এর (Oppo New Phone) ক্যামেরা সেকশন। সংস্থার তরফে জানা গিয়েছে, তিনটি ফোনেই উন্নত ক্যামেরা হার্ডওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ইমেজিং টুল ব্যবহার করা হবে। বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দিতে চলেছে এই স্মার্টফোনগুলি। তিনটি মডেলই ৫জি প্রযুক্তি সমর্থিত, ফলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধাও মিলবে।

ক্যামেরা বিশেষ ভূমিকা নেবে (Oppo New Phone)
রেনো ১৫ প্রো ৫জি এবং রেনো ১৫ প্রো মিনি ৫জি-এই দুই (Oppo New Phone) ফোনে থাকছে বিশাল ২০০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর। এর সঙ্গে যুক্ত থাকবে ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেখানে ৩.৫ গুণ অপটিকাল জুমের সুবিধা মিলবে। পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে এই ক্যামেরা বিশেষ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্সও থাকতে পারে, যার ফিল্ড অব ভিউ প্রায় ১০০ ডিগ্রি।
আরও পড়ুন: CV Ananda Bose: রাজ্যপালকে মেরে ফেলার হুমকি, ইমেল পাঠালো কারা?
ক্যামেরা সেটআপ কিছুটা আলাদা
অন্যদিকে, ওপ্পো রেনো ১৫ ৫জি ফোনে ক্যামেরা সেটআপ কিছুটা আলাদা। এই মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে থাকবে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। সেলফি প্রেমীদের জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনাও রয়েছে।

তিনটি ফোনেই বড় ও উন্নত স্ক্রিন
ডিসপ্লের ক্ষেত্রেও তিনটি ফোনেই বড় ও উন্নত স্ক্রিন দেওয়া হচ্ছে। রেনো ১৫ প্রো মিনি মডেলে থাকতে পারে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে, রেনো ১৫ প্রোতে ৬.৭৮ ইঞ্চি এবং রেনো ১৫ মডেলে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন। সব কটি ফোনেই ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকবে, যা ভিডিও দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত করবে।


