Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় হারের মুখে দাঁড়িয়ে নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে লজ্জার জয় পেল পাকিস্তান (Pak vs Ned)।
চেষ্টা করেও শেষ রক্ষা হলো না নেদারল্যান্ডস-এর (Pak vs Ned)
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলেও যথেষ্ট কষ্ট করতে হয়েছে পাকিস্তান দলকে। দলের সামগ্রিক পারফরম্যান্স কিন্তু অস্বস্তিতে রাখবে পাকিস্তান শিবিরকে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রান করে। জবাবে অতি কষ্টে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৪৮ রান। এই ম্যাচেও ব্যর্থ হলেন বাবর আজম। তবে পাকিস্তানকে চাপের মুখ থেকে বাঁচালেন ফাহিম আশরাফ (Pak vs Ned)।
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের আবহেই বিশ্বকাপে খেলছে পাকিস্তান। আর বিশ্বকাপের প্রথম ম্যাচেই চ্যালেঞ্জের মুখে পড়ে পাক ক্রিকেট দল। নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সলমন। প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি টস নেদারল্যান্ডস। শুরুতেই ওপেনার ম্যাক্স ও ডাওদ ফেরেন ৫ রানে। অন্য ওপেনার মাইকেল লেভিট এবং তিন নম্বরে নামা ব্যাস ডে লিড খেলার হাল ধরার চেষ্টা করেন। তবে লেভিট ফেরেন ১৫ বলে ২৪ রান করে। লিড করেন ২৫ বলে ৩০ রান।

পাঁচ নম্বরে নেমে স্কট এডওয়ার্ডস ২৯ বলে ৩৭ রান করেন যা দলের সর্বোচ্চ। ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস তোলে ১৪৭ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে সফলতম সলমন মির্জা ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৭ রানে ২ উইকেট সাইম আয়ুবের। ২৩ বলে ২ রান আবরার আহমেদের। মহম্মদ নওয়াজ নেন ২ উইকেট (Pak vs Ned)।

জয়ের জন্য রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। একসময় খেলা মনে হচ্ছিল পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গিয়েছে। ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল সলমনদের ইনিংস। শুরুটা খারাপ না হলেও মিডিল অর্ডারের কেউই তেমন দাঁড়াতে পারেনি। সাহিবজাদা ফারহান করেন ৪৭ রান আর সাইম করেন ২৪ রান। এই দুই জুটি ড্রেসিং রুমে ফেরার পর থেকেই নিয়মিত উইকেট পড়তে থাকে পাকিস্তানের। সলমন (১২), বাবর (১৫), উসমান খান (শূন্য), শাদাব খান (৮), মহম্মদ নওয়াজেরা (৬) দলকে কোনওভাবেই আস্বস্ত করতে পারেনি।

আরও পড়ুন: BCCI: বোর্ডের নয়া চুক্তিতে ‘ডিমোশন’ বিরাট-রোহিতের
তবে ম্যাচের ছবি পাল্টে যায় ১৯ তম ওভারে। লোগান ভ্যান বিকের সেই ওয়াভরে ২৮ রান তুলে ম্যাচ বের করে নেন আশরফ। ওই ওভারে ৩টি ছয় এবং ১টি চার মারেন তিনি। এমন কি এই ওভারে একটি ক্যাচও ফেলে ডাওদ। আশরফ শেষ পর্যন্ত ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২টি চার এবং ৩টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে।

নেদারল্যান্ডস-এর বোলার পল ভ্যান মিকিরিন ২০ রানে ২ উইকেট নিয়েছেন। ৩৩ রানে ২ উইকেট আরিয়ান দত্ত। দুর্বল দলের বিরুদ্ধে পাকিস্তানের এই ফর্ম কিন্তু চিন্তায় রাখবে পাকিস্তান দলকে (Pak vs Ned)।


