Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের আগে দাপুটে মেজাজে রিঙ্কু সিং। ৪৮ বলে বিধ্বংসী ১০৮ রানের ইনিংস খেললেন তিনি। সমালোচকদের দিলেন কড়া জবাব (Rinku Singh)।
Rinku Singh
সামনেই এশিয়া কাপ। তার আগে ভারতীয় দলের মহড়া তুঙ্গে। কদিন আগেই ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। যদিও দল নির্বাচনের জন্য তৈরি হয়েছে বিতর্ক। ১৫ জনের দলে একদিকে যেমন জায়গা পেয়েছেনভার্টের তারকা ব্যাটসম্যান গিল। তেমনই পেয়েছেন সহ অধিনায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। যদিও গিলের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করেছেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
তবে সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে শ্রেয়স আইয়ারের দলে জায়গা না পাওয়া নিয়ে। সেই নিয়ে মুখ খুলতে শোনা গেছে শ্রেয়স আইয়ারের বাবাকেও। বিতর্কের মুখে দাঁড়িয়ে বোর্ডকেও নিজেদের হয়ে যুক্তি দিতে শোনা গেছে। সেই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ভারতীয় বোর্ডের কিছুটা স্বস্তির নাম রিঙ্কু সিং (Rinku Singh)।

একদিকে যেমন দলে জায়গা পান নি কেউ কেউ তেমনই আবার ভারতীয় ক্রিকেট বোর্ড ভরসা রেখেছে রিঙ্কু সিংহের উপর। ইউপি টি-টোয়েন্টি লিগে দাপুটে ফর্মে ধরা দিলেন রিঙ্কু সিং। মাত্র ৪৮ বলে করলেন ৪৮ বলে বিধ্বংসী ১০৮ রান। রিঙ্কু সিংয়ের টানা অফ ফর্ম খানিকটা অস্বস্তি সৃষ্টি করেছিল বোর্ড এবং সমর্থকদের মনে তবে তার এইদিনের বিধ্বংসী ব্যাটিং এনে দিয়েছে স্বস্তির হাওয়া (Rinku Singh)।
আরও পড়ুন: Rice Chips: মচমচে চিপ্স এবার ভাত দিয়েই! বাড়িতেই বানিয়ে ফেলুন!
মেরাট ম্যাভরিক্সের হয়ে একানা স্টেডিয়ামে উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে নেমে ৪৮ বলে ১০৮ রানের ইনিংস খেললেন রিঙ্কু। তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদে গোরাখপুর লায়ান্সকে ছয় উইকেটে হারাল মেরাট। গত IPL-এও রিঙ্কু ভালো ছন্দে ছিলেন না। সেই পরিস্থিতি থেকে তাঁর এই কামব্যাক স্বস্তিতে রাখবে সকলকে (Rinku Singh)।
রিঙ্কু নিজে ব্যাট হাতে ২২৫ স্ট্রাইক রেটে নিজের ইনিংসটি খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও আটটি লম্বা লম্বা ছক্কায়। ফলে বলাই যায় এশিয়া কাপের দ্বৈরথের আগে প্রস্তুতিটা কিন্তু বেশ ভালভাবেই সেরে নিচ্ছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)।


