Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান ক্রিকেট বোর্ড দুটো দল বিক্রি করলেও সেগুলোর দাম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে (Pakistan)।
পন্থ-শ্রেয়সের বেতনের প্রায় সমান একটি PSL-এর দল (Pakistan)
পাকিস্তান ক্রিকেট বোর্ড বরাবরই চেষ্টা করেছে আইপিএল-কে টেক্কা দেওয়ার। দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করেছে পাকিস্তান সুপার লিগে দুটি দল বাড়ানোর। ইতিমধ্যেই তারা বিদেশের মাটিতে গিয়ে প্রচারও করেছে। অবশেষে দুটি দল কেনার লোক পেয়েছে কিন্তু যে দাম তারা পেল সেই দাম নিয়েই শুরু হয়েছে চর্চা। দলের সংখ্যা ছয় থেকে বেড়ে হল আট। নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে দু’টি নতুন ফ্র্যাঞ্চাইজি। যদিও সেই দাম আইপিএলে শ্রেয়স আয়ার এবং ঋষভ পন্থের মিলিত আয়ের সমান (Pakistan)।
পিএসএল-এ এক দশক পর দলের সংখ্যা বাড়তে চলেছে। দুটি নতুন দল হল শিয়ালকোট এবং হায়দরাবাদ (পাকিস্তান)। নিলামের মধ্যে দিয়ে দুই দল বিক্রি করা হয়েছে। প্রায় ৫৫.৫৭ কোটি টাকায় হায়দরাবাদের মালিকানা পেয়েছে আমেরিকার একটি ব্যবসায়িক সংস্থা। একটি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা এবং একটি বিমান সংস্থার জোটের মালিকানায় রয়েছে শিকাগো কিংসম্যান। অন্য দিকে প্রায় ৫৮.৩৮ কোটি দাম দিয়ে শিয়ালকোটের মালিকানা পেয়েছে একটি নির্মাণ সংস্থা।

ভারতে আইপিএল-এ হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি শ্রেয়স আইয়ারকে বেতন দেয় ২৬.৭৫ কোটি টাকা এবং লখনউ সুপার জায়ান্টস পন্থকে বছরে দেয় ২৭ কোটি টাকা। এই দুই তারকার বেতন ৫৩.৭৫ কোটি টাকা। যেখানে হায়দরাবাদ (পাকিস্তান) বিক্রি হয়েছে ৫৫.৫৭ কোটি টাকা। পিএসএল-এ দুই দলের মোট মূল্য আইপিএল-এর একটা দলের সবচেয়ে বেশি বেতন পাওয়া নয়জন প্লেয়ারের বেতনের সমান (Pakistan)।

একদিকে পাকিস্তান আইপিএল-কে টেক্কা দিতে এই লিগ শুরু করেছিল। সবরকম ভাবে তারা চেষ্টা করেছে আইপিএল-কে ছাপিয়ে দিতে আর সেই কারণে আইপিএল খেলা প্রাক্তন প্লেয়ারদেরও সই করায় তারা। কদিন আগেই মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না করার সঙ্গে-সঙ্গেই পাকিস্তান তাঁকে সই করাতে সময় নষ্ট করেনি। এত কিছুর পরেও তারা আইপিএল-এর ধারেকাছেও আসতে পারছে না বলেই মন্তব্য করছেন নেটিজেনরা।
পিএসএলের নতুন দুই দুলের দাম নিয়ে একদিকে যেমন চর্চা চলছে তেমনই এর পাশাপাশি আলোচনায় উঠে এসেছে জিন্না কনভেনশন সেন্টারে নিলাম শুরুর আগের এক ঘটনা। পিএসএলে নতুন দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন মুলতান দলের প্রাক্তন কর্ণধার তারিন কিন্তু নিলাম শুরু ঘন্টাখানেক আগে তিনি নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানায় (Pakistan)।


