Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ বার ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন মহম্মদ শামি। তার পর থেকে আর ভারতীয় জার্সিতে দেখা যায়নি তাঁকে (Mohammad Shami)।
জাতীয় দলে ফেরার সম্ভাবনা সামির? (Mohammad Shami)
দীঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন মহম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পরেও কেন তিনি জাতীয় দলে ডাক পাচ্ছেন না সেই নিয়ে চর্চা চলছে। প্রশ্নের মুখে পড়তে হয়েছে জাতীয় দলের নির্বাচক ও হেড কোচকে। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর বিধ্বংসী ফর্ম অজিত আগরকরদের বাধ্য করেছে তাঁকে নিয়ে ভাবতে। তবে আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর (Mohammad Shami)।
শেষ বার ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন মহম্মদ সামি। এরপর থেকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি এই তারকা বোলারকে। আবার সেই সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর প্রত্যাবর্তন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে (Mohammad Shami)।

সামির প্রত্যাবর্তনের জল্পনা আরও বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের দেওয়া বিবৃতি থেকে। ঘরোয়া ক্রিকেটে সামির পারফরম্যান্সের দিকে নজর ছিল নির্বাচকদের। তিনি আরও বলেন, ‘সামির কথা প্রায়ই আলোচনা হত। চিন্তা ছিল ওর ফিটনেস নিয়ে। সামির মতো বোলারের ম্যান নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনও জায়গা নেই। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সামির ফেরার সম্ভাবনা রয়েছে। একমনকি ২০২৭ সালের একদিনের বিশ্বকাপেও ও খেলতে পারে।’
আরও পড়ুন: Amit shah: ছাব্বিশের আগে কি এক হচ্ছেন বঙ্গ বিজেপির চার মুখ
২০২৩ সালের একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট ছিল সামির দখলে। তাঁর সংগ্রহে ছিল ২৩টি উইকেট। তাও আবার প্রথম চারটি ম্যাচে খেলার সুযোগ পাননি। তার পরেই চোটের কবলে পড়তে হয় তাঁকে। ফিরে এসে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলেন। কিন্তু তারপরে আর জাতীয় দলে খেলার সুযোগ হয়নি তাঁর। তবে আবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশি সমর্থকরা কিন্তু নিউ জিল্যান্ডের দলে তাঁর প্রত্যাবর্তন হবে কিনা সেটা সময় বলবে (Mohammad Shami)।


