Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনে ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই (Pakistan Car Explosion), মঙ্গলবার সকালে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। জেলা আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তে মৃত্যু হয়েছে অন্তত ন’জনের, আহত হয়েছেন ১২ জনেরও বেশি।

আদালতের সামনে গাড়িতেই বিস্ফোরণ (Pakistan Car Explosion)
স্থানীয় সময় সকালবেলায় ইসলামাবাদ কোর্টের বাইরে দাঁড়িয়ে ছিল একটি সাদা রঙের গাড়ি। হঠাৎই প্রবল শব্দে সেটি উড়ে যায়। আশপাশের পথচারীরা আগুনে দগ্ধ হন। দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পিআইএমএস হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, একাধিক আহতের অবস্থা আশঙ্কাজনক।
তদন্তে নেমেছে পুলিশ (Pakistan Car Explosion)
স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, এটি সম্ভবত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তবে পাকিস্তান পুলিশ এখনও তা নিশ্চিত করেনি।
ঘটনাস্থলে পৌঁছে গেছে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি। এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, “এটা নিছক দুর্ঘটনা নয়, নাকি কোনও পরিকল্পিত হামলা আমরা সবদিক খতিয়ে দেখছি।”

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি হাই অ্যালার্ট
দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পরই পাকিস্তানের সরকার সেনা, নৌ ও বিমানবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। এবার ইসলামাবাদে নতুন বিস্ফোরণের পর আরও কড়া নিরাপত্তা জারি হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি অঞ্চলে। প্রশাসন জানিয়েছে, সরকারি ভবন, কোর্ট চত্বর এবং কূটনৈতিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
তিনদিনের জন্য দর্শনার্থী নিষেধাজ্ঞা (Pakistan Car Explosion)
এদিকে, সোমবার সন্ধ্যার দিল্লি বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে একাধিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই লালকেল্লা মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ আগামী তিন দিনের জন্য।
এনআইএ-র তদন্ত শুরু (Pakistan Car Explosion)
মঙ্গলবার সকালে নিজের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, এনআইএ প্রধান, দিল্লি পুলিশ কমিশনার এছাড়া জম্মু–কাশ্মীরের ডিজিপি ভার্চুয়ালি যোগ দেন। অমিত শাহ বলেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। দায়ীদের কোনও অবস্থাতেই রেহাই দেওয়া হবে না।”
‘দায়ীদের বিচার হবেই’
সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে জানিয়েছেন, “দিল্লি বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। দেশের নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতায় আছে। দোষীদের বিচার হবে, কোনওভাবেই তাদের ছাড়া হবে না।”
“মন পড়ে আছে দিল্লিতে” (Pakistan Car Explosion)
ভুটানের রাজধানী থিম্পু থেকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমি এখানে এসেছি প্রতিশ্রুতি রাখতে, কিন্তু মন পড়ে আছে দিল্লির দিকে। সোমবার সন্ধ্যার ভয়াবহ ঘটনায় গোটা দেশব্যাপী শোক নেমেছে। আমি মৃতদের পরিবারের অবস্থাটা বুঝতে পারছি।” প্রধানমন্ত্রী আরও জানান, “রাতভর আমি দেশের সব এজেন্সির সঙ্গে কথা বলেছি। পূর্ণ তদন্ত হবে। এই ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত, কাউকেই রেহাই দেওয়া হবে না।”
আরও পড়ুন: Thailand: ট্রাম্প-সচেষ্ট থাইল্যান্ড-কাম্বোডিয়া শান্তিচুক্তি স্থগিত, ল্যান্ডমাইন বিস্ফোরণে উত্তেজনা
দুই দেশের আতঙ্কে আন্তর্জাতিক প্রতিক্রিয়া
একই সপ্তাহে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ আন্তর্জাতিক মহলেও তৈরি করেছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুনভাবে নাড়া দিতে পারে। ভারত ও পাকিস্তান উভয় দেশেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।



