Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেই বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ (Pakistan)। এবার কি সেই পথে পাকিস্তান?
বাংলাদেশের পথে পাকিস্তান? (Pakistan)
নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না। এবার কি সেই পথে হাঁটতে চলেছে পাকিস্তান? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং উইকেটরক্ষক রশিদ লতিফ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টি–২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তিনি (Pakistan)।
পাকিস্তানের হয়ে লতিফ খেলেছেন ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত। তাঁর বক্তব্য অনুযায়ী বর্তমানে ক্রিকেট বিশ্ব যেভাবে চলছে সেই ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে পাকিস্তানেরও এই বিশ্বকাপ থেকে সরে আসা উচিত। ইউটিউব চ্যানেলে একটি শো-তে লতিফ বলেন, ‘পাকিস্তান যদি না খেলে, তাহলে ভারত–পাকিস্তান ম্যাচই হবে না। তাহলে বিশ্বকাপের ৫০ শতাংশ জৌলুসই শেষ হয়ে যাবে। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটাই বড় সুযোগ।’ তিনি আরও যোগ করেছেন, ‘পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো এবং টি–২০ বিশ্বকাপে না খেলা। এখনই এই অবস্থান নেওয়ার সঠিক সময়। এটা করার জন্য সাহসের প্রয়োজন (Pakistan)।’

আরও পড়ুন: Saraswati Puja: সরস্বতী পূজা: আজকের প্রজন্ম কী চায়? ভাল রেজাল্ট, নাকি ভাল Wi-Fi?
পাশাপাশি তিনি জানান ভাংলাদেশের ভারতে না খেলতে আসার সিদ্ধান্ত একদম সঠিক। তিনি মনে করেন আইসিসি-র এই সিদ্ধান্ত ভুল। প্রসঙ্গত বাংলাদেশও জানায় আইসিসি তাদের সাথে সুবিচার করেনি। লতিফ জানান ভবিষ্যতের পরিণতির কথা না ভেবে পাকিস্তানেরও উচিত বাংলাদেশের পাশে থাকা।
তিনি আরও যোগ করেন, ‘ট্রাম্প কার্ড এখনও পাকিস্তানের হাতেই আছে। বাংলাদেশের অবস্থান সঠিক। পাকিস্তান এর চেয়ে ভাল সুযোগ আর পাবে না। পাকিস্তানের না খেলা মানে বিশ্বকাপ থমকে যাওয়ার মতো অবস্থা। পাকিস্তানের হাতেই মূল চাবিকাঠি। হ্যাঁ, ভবিষ্যতে পাকিস্তানের হয়ত ক্ষতি হবে। আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু এটাই সময়।’ তবে পাক ক্রিকেট বোর্ডের একাংশ মনে করেন এই সিদ্বান্ত ভুল হবে। তবে সব মিলিয়ে জট কাটার বদলে আরও বাড়ল (Pakistan)।


