Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নকভির বিশ্বকাপ বয়কেটের হুমকিতে সায় নেই পাক সরকারের! বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের কলম্বোর বিমানের টিকিট বুক করা হয়ে গিয়েছে (Pakistan)!
বয়কেটে সায় নেই পাক সরকারের (Pakistan)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির বিশ্বকাপ বয়কটের হুমকি কেবলই ভিত্তিহীন! তেমনটাই খবর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, সালমান আলি আঘার নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ খেলতে আসার কলম্বোর বিমানের টিকিট ইতিমধ্যেই বুক করা হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে নিজেদের দেশে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। তারপরই অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই বিমানে বিশ্বকাপ খেলতে কলম্বো উড়ে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এর থেকেই পরিষ্কার বিশ্বকাপ বয়কটের পথে হাঁটছে না পাকিস্তান (Pakistan)।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে অন্যায় মনে করে প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। বিশ্বকাপ খেলার ব্যাপারে পাকিস্তান সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন তিনি। এমনকি কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। তারপর সমাজ মাধ্যমে তিনি জানান, আগামী শুক্র অথবা সোমবার বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। কিন্তু পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেওয়ার আগেই পাক ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে আসার বিমানের টিকিট বুক করা হয়ে গিয়েছে বলে খবর।

জানা গিয়েছে বিশ্বকাপ বয়কটের ব্যাপারে মহসিন নকভি নিজের দেশেই খুব একটা সমর্থন পাননি। পাক রাষ্ট্রপতি, সামরিক বাহিনী এবং পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন দুই চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজার সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন নকভি। খবর, তাঁরা প্রত্যেকেই নাকি বিশ্বকাপে খেলতে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট না করার পরামর্শও দিয়েছেন তাঁরা। এতেই পরিষ্কার যে মহসিন নকভির বিশ্বকাপ বা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের এত হুমকির কোনও ভিত্তিই নেই (Pakistan)।
আরও পড়ুন: Bengal Weather: কনকনে শীতের বিদায়, বঙ্গে ঊর্ধ্বমুখী পারদ
এর পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান যদি বয়কটের পরে হাঁটে তাহলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট দলকে। এর পাশাপাশি সরাসরি আইনি জটিলতায় জড়াতে পারে পাকিস্তান দল। যদি পুরোপুরি বিশ্বকাপ বয়কট করে তবে শাস্তির মুখেও পড়তে হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়ের একটা বড় অংশ আসে পিএসএল থেকে। কিন্তু আইসিসি ও পাকিস্তানের এই সংঘাতের প্রভাব পর্বে পাকিস্তানের এই ক্রিকেট লিগে। বিদেশি প্লেয়াররা আইসিসি-র NOC না পেলে যোগ দিতে পারবে না পিএসএল-এ এবং এর জেরে ক্ষতিতে পাকিস্তানের।
সরকারের নির্দেশে যদি পাকিস্তান বিশ্বকাপ করে তবে সেই ক্ষেত্রেও শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। জুটতে পারে নির্বাসন। যদিও সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাকিস্তান পূর্ণ বিশ্বকাপ বয়কট না করে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা ভাবছে। সেই রাস্তায় হাঁটলেও পাকিস্তানকে দিতে হবে বড় অঙ্কের আর্থিক জরিমানা। সব দিক থেকেই ব্যাকফুটে থাকা পাকিস্তান অবশেষে কী করে সেটা জানা এই শুক্রবার বা পরের সপ্তাহের মধ্যেই (Pakistan)।


