Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচ জিতেও সেমিফাইনালে ওঠা হল না পাকিস্তানের। ভাগ্য খুলল নিউ জিল্যান্ডের।
ছিটকে গেল পাক শিবির (T20 World Cup)
ম্যাচ জিতেও বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হল সলমন আঘার দলকে। বিশ্বকাপের আগে সমস্ত হুঙ্কার কার্যত সার, বিশ্বকাপের মঞ্চে ভরাডুবি হল পাক শিবিরের। শেষ আটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেও সেমিতে ওঠার শর্ত পূরণে ব্যর্থ হলেন বাবর আজমরা। ফলে বিশ্বকাপ অভিযানের এখানেই ইতি পাকিস্তানের। ইংল্যান্ড এবং দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে জায়গা করে নিল নিউ জিল্যান্ড।
আরও পড়ুন:T20 World Cup: ইডেনের আকাশে সূর্যোদয়ের আশায় ভারত
সেমি ফাইনালে যেতে পাকিস্তানের প্রয়োজন ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বড় ব্যবধানে জয়। আগে ব্যাট করে তারা ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান করেও সেই রান ডিফেন্ড করতে হিমশিম খেতে হল শাহিন আফ্রিদিদের (T20 World Cup)। শুধু ম্যাচ জেতা না পাকিস্তানের টার্গেট ছিল শ্রীলঙ্কাকে কম রানেই থামিয়ে নেট রান রেটে এগিয়ে যাওয়া কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।
শাহিবজাদার দ্বিতীয় শতরান (T20 World Cup)
তবে পাকিস্তানের হয়ে আবারও দারুণ ব্যাটিং করেন শাহিবজাদা ফারহান। তিনি করেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় শতরান। ওপেনিংয়ে তাঁর সঙ্গে দুরন্ত ব্যাট করেন ফখর জামান। ৬০ বলে ১০০ করে আউট হন শাহিবজাদা। পাকিস্তানের আরেক ওপেনার ফখর জামান ৪২ বলে ৮৪ করেন। দুই ওপেনার মিলেই গড়েন ১৭৬ রানের দুর্দান্ত জুটি। তবে, দুই পাক ওপেনার ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। এরপর পরপর উইকেট হারিয়ে ২০ ওভারের শেষে পাকিস্তান করে ২১২ রান ৮ উইকেটের বিনিময়।

শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা মোটেও ভাল হয়নি। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। একসময় মনে হতে থাকে পাকিস্তানের সেমি ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত (T20 World Cup)। স্পিনার আব্রার আহমেদ তিন উইকেট নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ আনার চেষ্টা করেন। কিন্তু দলের সেনাপতি তখনও নট আউট।
আরও পড়ুন:Brendon McCullum: ইংল্যান্ডের জয়ের নায়ক রেহানকে ম্যাকালামের বিশেষ নির্দেশ
একা কুম্ভ হয়ে শুধু দলের দুর্গ সামলালেন তাই নয় বরং পাকিস্তানের বোলিং ভিত নাড়িয়ে দেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন রত্নায়েকে। দুজন মিলে ম্যাচের চিত্রনাট্য বদলে দেন। রত্নায়েকে করেন ৩৭ বলে ৫৮ রান, আর অধিনায়ক শানাকা ৩১ বলে ঝোড়ো ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান করে। মাত্র ৫ রানে ম্যাচ যেতে পাক বাহিনী। এর ফলে পাকিস্তান বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে যায় এবং কপাল খুলে গেল নিউ জিল্যান্ডের।


