Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে ভারতের মানবিক সিদ্ধান্ত (India)।
শ্রীলঙ্কার পাশে ভারত (India)
সম্প্রতি দিতওয়াহর ঘূর্ণিঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কা। ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে ভারপ্তের মানবিক উদ্যোগ। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী আগামী মাসে ভারতের শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে। সেই সফরে অতিরিক্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। শুধু যে অতিরিক্ত ম্যাচ খেলবে তাই নয়, সূত্র মারফত জানা যাচ্ছে যে টি-টোয়েন্টি থেকে যে পরিমাণ অর্থ আয় হবে তা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ ও পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে (India)।
এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানান, ‘চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত ভারতের শ্রীলঙ্কা সফরের সঙ্গেই এই অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচগুলি যুক্ত করা হবে।’ এর ফলে একদিকে ত্রাণ তহবিল গড়ে তোলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি নতুন করে গড়ে তোলার কাজের দিকেও নজর দেওয়া হবে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাম্মি সিলভা জানান, ‘এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার প্রতি ভারতের সংহতি ও সহানুভূতিরই প্রতিফলন।’ ঘূর্ণিঝড় দিতওয়াহর আঘাতে দেশের একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতিতে ভারতের এই পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকে অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেছেন তিনি (India)।

শাম্মি সিলভা আরও বলেন, ‘এর আগেও ডিসেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে এসে ভারত শ্রীলঙ্কা সফরে এসে ত্রাণ সংগ্রহের জন্য দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছিল। তবে সময়ের অভাবে এবং কিছু ঘাটতি থাকার কারণে সেই সিরিজ আয়োজন সম্ভব হয়নি। সেই কথা উল্লেখ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘‘ডিসেম্বরের শেষে এসে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ত্রাণ তহবিল তোলার বিষয়ে ভারতের আগ্রহ ছিল। কিন্তু সম্প্রচারকারী না থাকায় এবং সময় খুব কম থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি।’
আরও পড়ুন: Chandranath Sinha: চন্দ্রনাথ সিনহা মামলায় নতুন মোড়, বাজেয়াপ্ত ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি
বিশেষ ভাবে উল্লেখ্য ২০২৬ সালে ভারতের আন্তর্জাতিক সূচি অত্যন্ত ব্যস্ত। নিউ জিল্যান্ড সিরিজের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছরের মহামাঝি ইংল্যান্ড সফরেরও কথা রয়েছে। সবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিনটি ওয়ানডে ও একই সংখক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে (India)।


