Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর একের পর এক কটাক্ষের মুখে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে (Pakistan)।
পাকিস্তানকে তীব্র কটাক্ষ পাক প্রাক্তনীর (Pakistan)
পাকিস্তান ক্রিকেটের এমন অবস্থা যে এখন নিজের দলের প্রাক্তনীদের তোপের মুখে পড়তে হচ্ছে সলমন আঘাদের। কামরান আকমলের পর পাকিস্তানকে দলকে তীব্র কটাক্ষ করলেন আহমেদ শেহজাদ। পাক ক্রিকেটারদের এই হারের পর বড় আক্রমণ করলেন তিনি। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার মেনে নিতে পারছেন না তিনি (Pakistan)।
ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ণায়ক ম্যাচে পাকিস্তান ১১ রানে হার মেনেছে বাংলাদেশের কাছে। শেহজাদ আক্রমণ করেছেন পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও কোচ মাইক হেসনকে।
নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করার পরেও দলে কোনও পরিবর্তন করা হয়নি। দলে তরুণ ক্রিকেটারদের নিলে। সিরিজ হারের পরে এখন তোমরাই বলছো, প্রথম একাদশে তরুণ খেলোয়াড়রা থাকার জন্যই দল হেরেছে (Pakistan)।’

শেহজাদ আরও বলেন, নিজের ভুল স্বীকার না করলে জীবনে এগনো সম্ভব নয়। তবে প্রসঙ্গত পাকিস্তানকে নিজেদের ভুল ত্রুটি না মেনে অন্য বিষয়েই মাথা বেশি ঘামাতে দেখা গিয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফকর জামান ও বাবর আজমকে বাদ দেওয়া হয়েছিল। আফ্রিদি ও হেসন বলেছেন, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। শেহজাদ এরপরে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, ‘পাকিস্তান এখন অ্যাসোসিয়েট টিম হয়ে গিয়েছে। পাকিস্তানকে এখন সবাই জিম্বাবোয়ে বলে মনে করছে। এই পাকিস্তান বিশ্বকাপ থেকে নেট রান রেটের জন্য ছিটকে গিয়েছে। লজ্জা হওয়া উচিত তোমাদের।’

আরও পড়ুন: Mojtaba Khamenei: মোজতবা খামেনেই কোথায়? মস্কোয় গোপন চিকিৎসা নাকি কোমায়: রহস্য গভীর
যতদিন যাচ্ছে পাকিস্তান ক্রিকেট তত পিছনের দিকে হাঁটছে। আইসিসি টুর্নামেন্টে ভারতের কাছে একের পর এক লজ্জাজনক হার। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আবার বাংলাদেশের কাছেও সিরিজ হার। এরপরেও পাক ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা মনে ওর্চেনপাক ক্রিকেট এখনও শেষ হয়নি। তবে পাক প্রাক্তনীদের একাংশের মতে পাকিস্তান ক্রিকেট খাদে তলিয়ে গিয়েছে। নিজেদের গৌরব ধরে রাখতে কার্যত অক্ষম এই পাক দল। যেখানে অ্যাসোসিয়েট দেশগুলি এর থেকে বেশি লড়াই করে সেখানে পাকিস্তান যেন অসহায় আত্মসমর্পনকে নিয়ম করে ফেলেছে (Pakistan)।


