Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে হার্দিক সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে খেলতে পারেননি। ছিলেন না অস্ট্রেলিয়া সফরেও (Hardik Pandya)।
২২ গজে কবে ফিরবেন হার্দিক? (Hardik Pandya)
জাতীয় দলের হয়ে মাঠে নামা আরও কিছুটা সময়ের অপেক্ষা এখন হার্দিক পান্ডিয়ার জন্য। যার ফলে ভারতের এই তারকা অলরাউন্ডার প্রোটিয়াদের বিরুদ্ধে ODI সিরিজেও খেলতে পারবেন না। তিন ম্যাচের এই সিরিজটি হবে যথাক্রমে ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর (Hardik Pandya)।
এক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী হার্দিক পান্ডিয়ার বরোদা দলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার কথা ছিল। এই টুর্নামেন্টে প্রথম বা দ্বিতীয় রাউন্ডে যোগ দেওয়ার কথা ছিল তাঁর তবে শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে তাঁর পরিকল্পনার। আগামী সপ্তাহের শুরুতে হায়দরাবাদে পৌঁছানোর বদলে এই তারকা অলরাউন্ডার তাঁর রাজ্য দলের হয়ে ৩০ নভেম্বর বা ২ ডিসেম্বর যোগ দিতে চলেছেন ম্যাচে। এই ব্যবস্থায় তিনি অন্তত ৩টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে যোগ দিতে দেখা যাবে তাঁকে (Hardik Pandya)।

আরও পড়ুন: Jadavpur: বিশ্বজয়ীকে সম্মান যাদবপুরের: হরমনপ্রীতকে সাম্মানিক ডিলিট বিশ্ববিদ্যালয়ের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে ৩০ নভেম্বর থেকে। হার্দিক পান্ডিয়া যদি সেই সিরিজ খেলতেন তবে তাঁর হাতে প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেবে এক বা দুটি ম্যাচ থাকতো। সূত্রের খবর অনুযায়ী BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্স তাঁকে এত দ্রুত ওয়ানডে দলে ফেরাতে স্বচ্ছন্দ বোধ করছে না। তার কারণ তিনি প্রায় দুই মাস ক্রিকেটের বাইরে রয়েছেন। তাই সব দিক বিবেচনা করে টি-টোয়েন্টি দলে ফেরাটাকেই প্রাধান্য দিতে চাইছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পাওয়ার কারণে দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা নেই আর শুভমন গিলের। এবার শোনা যাচ্ছে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তিনি অনিশ্চিত। সূত্রের খবর শুভমন গিল সুস্থ হয়ে উঠলেও তাঁকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্টে গিলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে হয়ত দেখা যাবে ঋষভ পন্থকে (Hardik Pandya)।


