Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান সেনায় যুক্ত হচ্ছে এক নতুন বাহিনী—‘আর্মি রকেট ফোর্স’(Pakistan Rocket Force)। বুধবার গভীর রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ (Shehbaz Sharif) শরিফ এই ঘোষণা দেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই বাহিনীর নাম ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, নতুন বাহিনী হবে উন্নত প্রযুক্তি-সজ্জিত এবং পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে এটি হবে এক ‘মাইলফলক’।
নতুন বাহিনীর উদ্দেশ্য কী? (Pakistan Rocket Force)
যদিও ‘আর্মি রকেট ফোর্স’-এর নাম প্রকাশ্যে এসেছে, কিন্তু এর কার্যপরিধি ও মূল দায়িত্ব সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি শাহবাজ। ধারণা করা হচ্ছে, বাহিনীটি ব্যালিস্টিক, ক্রুজ় এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য গঠিত হতে পারে।
চিনা মডেলের অনুকরণ? (Pakistan Rocket Force)
সামরিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই নতুন বাহিনী চিনের ‘পিপল্স লিবারেশন আর্মি রকেট ফোর্স’-এর অনুকরণে গঠিত হতে পারে। চিনা বাহিনী মূলত ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ অস্ত্রভাণ্ডার, এমনকি পারমাণবিক অস্ত্রও, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। পাকিস্তানও কি তাদের রকেট ফোর্সকে সেই দায়িত্ব দেবে, তা নিয়ে এখনো জল্পনা চলছে।
চিন–পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা (Pakistan Rocket Force)
চিন দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনাকে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসছে(Pakistan Rocket Force)। স্বাধীনতা দিবসের ভাষণে শাহবাজ় শরিফ প্রকাশ্যে চিনকে ‘বন্ধু রাষ্ট্র’ হিসেবে ধন্যবাদ জানান। এছাড়াও সৌদি আরব, তুরস্ক, আজ়ারবাইজান, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহিকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : Donald Trump On Putin : পুতিনের সঙ্গে বৈঠকের আগে রাশিয়াকে ‘চোর’ বললেন ট্রাম্প, ভেস্তে যাবে বৈঠক?
ভারত–পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপট
নতুন বাহিনী গঠনের পেছনে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা একটি বড় কারণ(Pakistan Rocket Force)। গত ২২ মে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। পরে চার দিন ধরে টানা সংঘর্ষের পর ১০ জুন সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবুও সম্পর্ক এখনও তলানিতে রয়ে গেছে।

আরও পড়ুন : Maoist Leader Killed : ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আরও ২ মাওবাদী নেতা
সম্ভাব্য কৌশলগত বার্তা (Pakistan Rocket Force)
নতুন বাহিনী ঘোষণার সময় এবং প্রেক্ষাপট অনেক তাৎপর্যপূর্ণ। একদিকে স্বাধীনতা দিবসের আবহে জাতীয়তাবাদী বার্তা দেওয়া, অন্যদিকে ভারতের সঙ্গে সংঘর্ষের পর সামরিক শক্তি প্রদর্শন—দুই দিকেই রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্ত।


