Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাক সমর্থকদের টিভি ভাঙার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি (Pakistan)।
টিভি ভাঙলেন পাক সমর্থকরা (Pakistan)
২০২৫ এশিয়া কাপ হোক বা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, রবিবার যেন ভারত-পাকিস্তান ম্যাচ দেখার একটা অভ্যেসে পরিণত হয়েছে। এশিয়া কাপে যতবার ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলেছে ততবারই হারতে হয়েছে পাকিস্তানকে। এমন কি এশিয়া কাপের ফাইনালেও পাকিস্তানে হারিয়েই খেতাব যেতে ভারত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচেও ফলাফল পাল্টালো না। ভারতের কাছে কার্যত নাস্তানাবুদ হতে হলো পাকিস্তানকে। এই ম্যাচ হেরে পাকিস্তান সমর্থকদের আগের অভ্যেস আবার ফিরে এলো। ভারতের বিরুদ্ধে ম্যাচ হেরে টিভি ভাঙলেন পাক সমর্থকরা। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Pakistan)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে একসঙ্গে ম্যাচ দেখছেন পাক সমর্থকরা। হার্দিক পান্ডিয়ার বলে যখন পাকিস্তানের শেষ উইকেট পতন হয় তখন পাক সমর্থকদের দেখা যায় ইট ছুঁড়ে টিভি ভাঙতে। এরপর সেখানে যোগ দেন বাকি সমর্থকরা। ১৮ তম ওভারেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায়।

আরও পড়ুন: Sikkim Snowfall: শীত বিদায়ের মুখে উত্তর সিকিমে তুষারপাত, হঠাৎ তুষারপাতে বদলে গেল পাহাড়ের রূপ
এশিয়া কাপে পাকিস্তানের হারের হ্যাটট্রিক হয়েছিল ভারতের কাছে। এরপর সমর্থকরা আশা করছিল যে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে পাকিস্তান কিন্তু তার কিছুই হলো না বরং ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হলো সলমন আঘা, বাবর আজমদের। পাকিস্তানের এই খারাপ পারফরমেন্স দেখার পরেই ফিরে এলো টিভি ভাঙার পুরোনো রীতি। এক পাক সমর্থককে দেখা যায় টিভি ভাঙার ভিডিও আপলোড করতে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও-ও (Pakistan)।


