Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজের প্রথম ম্যাচের প্রথম দিনই দর্শকরা সাক্ষী থাকলো টানটান উত্তেজনার। প্রথম দিনের পড়ল মোট ১৯ উইকেট (Ashes Series)।
প্রথম দিনেই ১৯ উইকেট (Ashes Series)
টেস্ট ক্রিকেটে অ্যাশেজের ঐতিহ্য যেমন রয়েছে তেমনই আজও এর উত্তেজনা থাকে তুঙ্গে। ক্রিকেট সমর্থকরা অপেক্ষা করে থাকে এই সিরিজের জন্য। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলই তাঁদের পূর্ণ শক্তি লাগিয়ে দিতে চায় এই ঐতিহ্যবাহী সিরিজ জিতে হবে। আজ থেকে শুরু হওয়া অ্যাশেজের প্রথম ম্যাচের প্রথম দিনই দর্শকরা দেখল আজও টেস্ট ক্রিকেট দাপিয়ে রাজত্ব চালাচ্ছে বোলাররা। টানটান এই ম্যাচে প্রথম দিনে ২২ গজ দেখল ১৯ উইকেটের পতন। ইংল্যান্ড শুরুতে ব্যাট করে ১৭২ রানে শেষ হলেও দিনের শেষে ১২৩ রান তুলতেই অজিরা হারিয়েছে ৯ উইকেট (Ashes Series)।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। কিন্তু স্টার্কের আগুনে মেজাজের সামনে দাঁড়াতেই পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শুরুতেই আউট হয়ে সাজঘরে ফায়ার যান জ্যাক ক্রলি (০)। অন্য ওপেনার বেন ডাকেট ২১ করলেও খুব বেশি লাভ হয়নি তাতে। দুজনকেই ফেরান তারকা পেসার স্টার্ক। জো রুটকেও (০) দ্রুত আউট করে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন স্টার্ক (Ashes Series)।

৩৯ রানে ৩ উইকেট হারিয়ে যখন ইংল্যান্ড ধুঁকছে সেই সময় পরিস্থিতি কিছুটা সামাল দেন অলি পোপ এবং পাঁচ নম্বরে নামা হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটের জুটিতে তোলেন ৫৫ রান। ব্রুক করেন ৫২ এবং পোপ করেন ৪৬। মাঝে আর কেও দাগ কাটতে পারেননি শুধু জেমি স্মিথের ৩৩ রান ছাড়া। ব্যর্থ অধিনায়ক স্টোকসও (৬)
আরও পড়ুন: Kagiso Rabada: গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে গেলেন রাবাডা
রান তাড়া করতে নেমে সমস্যায় পড়তে হয় অজি ব্যাটারদের। প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে তাঁদের রান ১২৩। এখনও স্মিথরা পিছিয়ে রয়েছে ৪৯ রানে। ব্যাট হাতে রান পেলেও বল হাতে দুর্দান্ত সফল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। একই নিলেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন জফ্রা আর্চার ও ব্রাইডন কার্স। হেড করেছেন ২১ ও গ্রিন করেছেন ২৪। বাকি কোনও ব্যাটার রান পাননি অস্ট্রেলিয়ার হয়ে। পারথে প্রথম দিনেই ১৯ উইকেট পড়েছে। এখন প্রশ্ন এই ম্যাচ দিনের আগেই শেষ হয়ে যাবে না তো?
তবে পারথের এই পিচের গল্প নতুন নয়। এই পিচে বাউন্স এবং সুইং দুইই রয়েছে। যা নাজেহাল করে দিয়েছে দুই দলের ব্যাটারদের। দুই দলের তাবড়-তাবড় ব্যাটসম্যানরা প্রতিপক্ষের বোলিং আক্রমণ সামলাতে ব্যর্থ হয়েছেন (Ashes Series)।


