Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল শুধু তাঁর সুরেলা কণ্ঠেই নয় (Palak Muchhal), মানবিকতার ছোঁয়াতেও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘মেরি আশিকি’, ‘কৌন তুঝে’, কিংবা ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো জনপ্রিয় গানে তিনি যতটা সাফল্য পেয়েছেন, তার চেয়েও বেশি প্রশংসা কুড়িয়েছেন নিজের মানবিক উদ্যোগে।

সঙ্গীত নয়, সমাজসেবার জন্য (Palak Muchhal)
ইন্দোরের এই সঙ্গীতশিল্পীর নাম আজ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডস-এ স্থান পেয়েছে। তবে তা গানের জন্য নয় বরং তাঁর অসাধারণ সমাজসেবা ও মানবিক কার্যক্রমের জন্য। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘পলক-পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ ইতিমধ্যেই ৩,৮০০-রও বেশি অসহায় শিশুর হৃদরোগের অস্ত্রোপচারের সমস্ত খরচ বহন করেছে। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর এই কাজ অসংখ্য পরিবারকে দিয়েছে নতুন জীবন।
একটি ট্রেনযাত্রা থেকেই শুরু মানবতার পথচলা (Palak Muchhal)
এই মহৎ কাজের সূত্রপাত হয়েছিল একেবারে ছোটবেলায়। পলক একবার ট্রেনে ভ্রমণ করার সময় দেখেছিলেন, কিছু শিশু গান গেয়ে ভিক্ষা করছে। সেই দৃশ্য দেখে তিনি নিজের মনে প্রতিজ্ঞা করেন, “একদিন আমি ওদের সাহায্য করব।” বড় হয়ে তিনি সেই প্রতিশ্রুতি রাখেন। নিজের প্রতিটি কনসার্টের উপার্জন, এমনকি ব্যক্তিগত সঞ্চয়ও তিনি দান করেন হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য।
সঙ্গীতে যেমন, সমাজসেবাতেও পাশে মিথুন (Palak Muchhal)
পলকের এই মানবিক উদ্যোগে পাশে আছেন তাঁর স্বামী, জনপ্রিয় সুরকার মিথুন শর্মা। এই জুটি শুধু সুরের দুনিয়াতেই নয়, সমাজসেবার ক্ষেত্রেও একে অপরের সহযোদ্ধা। মিথুন একবার বলেছিলেন, “শো না থাকলেও, আয় না থাকলেও একটাও শিশুর অস্ত্রোপচার বন্ধ হবে না।” এই এক বাক্যই তাঁদের জীবনের দর্শনকে প্রকাশ করে, “সঙ্গীত আমাদের উপাসনা, মানবতা আমাদের মন্ত্র।”
শহিদ পরিবার ও ত্রাণকার্যে উদাহরণ সৃষ্টি (Palak Muchhal)
পলকের মানবিকতার পরিধি শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি কাশ্মীরের কার্গিল যুদ্ধের শহিদ পরিবারের পাশে থেকেছেন, তাঁদের আর্থিক সাহায্য করেছেন। এছাড়াও গুজরাত ভূমিকম্পের সময় ১০ লক্ষ টাকা দান করেছিলেন ত্রাণ তহবিলে। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, মানবিকতা তাঁর কাছে শুধুই কাজ নয়, এক আত্মিক সাধনা।
আরও পড়ুন: Dharmendra Discharged: বলিউডের ‘হী-ম্যান’ কি ফিরছেন আগের মতো সুস্থ হয়ে?
পলক ও মিথুনের বিবাহ
দীর্ঘ প্রেমপর্বের পর ২০২২ সালের ৪ নভেম্বর, সুরের এই দুই প্রতিভা পলক মুচ্ছল ও মিথুন শর্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুম্বইয়ে তাঁদের বিয়ে হলেও, রিসেপশন হয় ইন্দোরে পলকের জন্মভূমিতে। এই দম্পতি বহু বছর ধরে নিঃশব্দে প্রেমে ছিলেন, যা শেষমেশ পূর্ণতা পায় বিবাহে। তাঁদের একত্র জীবনের মতোই সুরেলা হয়ে উঠেছে তাঁদের সমাজসেবার যাত্রাও।



