Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আবার ওটিটি প্ল্যাটফর্মে ফুলেরার নতুন গল্প নিয়ে আসছে পঞ্চায়েত সিজন ৫। আগের সিজনে মঞ্জু দেবী আর ক্রান্তি দেবীর ভোটের গল্প নিয়ে জমে উঠছিল নাটক(Panchayat)। বিনোদ গরীব হ্যায় গদ্দার নেহি, ডায়লগে মন কেড়েছিলেন সকলের। এবারের ঘোষণার পর সবার নজর এখন রিলিজ ডেটের দিকে।
পঞ্চায়েতের শেষ সিজন(Panchayat)
পঞ্চম সিজনই বলা হচ্ছে পঞ্চায়েতের শেষ সিজন। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় ২ ফেব্রুয়ারি শোয়ের প্রিমিয়রের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। শুরুর সিজন থেকে সাদামাঠা গ্রামের একঝাঁক অতি সাধারণ মানুষের নিত্যদিনের ঘটনা ঘিরে গল্প বুনেছে পঞ্চায়েত।
প্রথম থেকেই চার্ট বাস্টারে (Panchayat)
আমজনতার রোজনামচার সঙ্গে বেশীরভাগ মানুষই তাঁদের নিজেদের লড়াইয়ের গল্প মিলিয়ে নিতে পেরেছেন। তাই প্রথম থেকে ওটিটি শোয়ের চার্ট বাস্টারে রয়েছে পঞ্চায়েত। সচিব-জি অভিষেকের শহুরে জীবন থেকে অজ পাড়া গাঁয়ে এসে মানিয়ে নেওয়ার সংঘর্ষ, গ্রামের মানুষের ছোট ছোট সমস্যা, গন্ডগোল যাবতীয় কিছু ভীষণ সুন্দর উপস্থাপনায় তুলে ধরা হয়েছে পঞ্চায়েতের প্রতি সিজনে। তাই টানটান উত্তেজনা থাকে প্রতি সিজনের রিলিজ নিয়েই।
আরও পড়ুন: Trump: দাভোসে ট্রাম্পের বিতর্কিত ভাষণ: গ্রিনল্যান্ড থেকে ইউরোপ রেয়াত করলেন না কাউকেই
গল্পের নটে গাছ মুড়ল, বিনোদ (Panchayat)
মনে করা হচ্ছে শেষ সিজনে সচিবজির সঙ্গে গ্রামের মানুষের বন্ধন, আবেগ, দ্বিধাদ্বন্দ্ব জুড়ে নয়া সমীকরণ তৈরি করে পেশ করা হবে দর্শকদের জন্য। গল্পের শুরুতে যেভাবে পঞ্চায়েত মানুষকে আকর্ষণ করেছে শেষ পর্যায়ে সেই টান বজায় রাখা হবে বলেই নির্মাতাদের উপর আসা দর্শকদের। আপাতত নজর থাকবে ফেব্রুয়ারির দুই তারিখের দিকে। এবার গল্পের নটে গাছ বুঝি মুড়ল, বিনোদ।



