Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি হঠাৎ করে ব্রেন স্ট্রোকে (Sayantani Mullick) আক্রান্ত হন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক (Sayantani Mullick)। এই খবরে চমকে গিয়েছিল টলিউড পাড়া থেকে শুরু করে তাঁর অসংখ্য অনুরাগীরা। যদিও এখন অনেকটাই স্থিতিশীল তিনি । কী জানালেন ইন্দ্রনীল? কবে কাজে ফিরছেন অভিনেত্রী ? কী কারণে এমন ঘটনা ঘটল ? অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিক (Indranil Mullick) সেই তথ্য শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
কী কারণে এমন ঘটনা? (Sayantani Mullick)
ঘটনার দিন নিয়ে কথা বলতে গিয়ে ইন্দ্রনীল (Sayantani Mullick) বলেন ,”আমি সেদিন বাড়িতেই ছিলাম, কোনও কাজ ছিল না । সবটাই আমার চোখের সামনে ঘটেছে।” এমন পরিস্থিতিতে যে যেভাবে পেরেছেন ,চেনা অচেনা অনেকেই খোঁজ নিয়েছেন ,সাহায্য করেছেন ,তিনি তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাননি । তবে কি কারণে ব্রেন স্ট্রোক হল, সেটা এখনও পরিষ্কার নয়। ইন্দ্রনীলের কথায় ,’চেষ্টা চলছে কারণটা জানার কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না। যদিও কোনও কারণ জানা যেত, তাহলে বুঝে নেওয়া যেত ভবিষ্যতে কিভাবে প্রতিরোধ করা যায়।’ অর্থাৎ কি করা বারণ বা কি করতে হবে ,সেসব জানা গেলে ভালো হত। তবে এই ঘটনার কারণটা জানার চেষ্টা করছেন অভিনেতা । সাথে তিনি এও জানান ,ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তাই সতর্ক থাকছেন ও চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছেন।
বিশ্রামে থাকা (Sayantani Mullick)
অভিনেত্রী সায়ন্তনী (Sayantani Mullick) আপাতত পুরোপুরি বিশ্রামে রয়েছেন । এখনই কাজে ফিরছেন না। মনের দিক থেকে তিনি অনেকটাই ভালো আছেন, তবে শারীরিক দিক থেকে কিছুটা দুর্বলতা রয়ে গিয়েছে। ইন্দ্রনীল (Indranil) জানিয়েছেন , সায়ন্তনীর মনোবল খুবই শক্ত, সে একজন ফাইটার, মানসিক ভাবে কাজের জন্য তৈরি থাকলেও শারীরিক ভাবে একটু সময় লাগবে সুস্থ হয়ে ওঠার ।
কঠিন সময়ে পাশে দাঁড়ানো
অভিনেত্রীর কঠিন সময়ে তাঁর স্বামী প্রতিটি মুহূর্তে পাশে রয়েছেন। ইন্দ্রনীলের (Indranil) মতে , তিনি চান সায়ন্তনী আবার কাজে ফিরুক, আগের মতই দর্শকদের ভালোবাসা পাক। আর যাঁরা প্রতিদিন খোঁজ নিচ্ছেন, মেসেজ করছেন ,প্রার্থনা করছেন তাঁদের ভালোবাসাতেই আজ সায়ন্তনী এতটা ভালো আছেন বলে, মনে করছেন ইন্দ্রনীল। অভিনেত্রীও খুব শীঘ্রই তাঁর চেনা জগতে ফিরতে চান।
আরও পড়ুন: Israel Hamas Conflict : শুধু আকাশপথ নয়, এ বার স্থলবাহিনীও গাজায় প্রবেশ! গাজা ছাড়ছেন দলে দলে মানুষ
দ্রুত আরোগ্য কামনা
ভক্তদের ভালোবাসা ,বন্ধু বান্ধবদের পাশে থাকা, আর স্বামীর নিঃস্বার্থ সমর্থন এই তিন শক্তিকে ভর করে সায়ন্তনী মল্লিক ধীরে ধীরে ফিরছেন জীবনের মূল স্রোতে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।
প্রকৃত সম্পর্ক মানেই হয়তো এমনটাই, যেখানে প্রেম আর দায়িত্ব পাশাপাশি চলে। এই জুটির সম্পর্ক যেন এক স্বপ্নের গল্প, যেখানে পরিলক্ষিত হয় ভালোবাসা, বন্ধুত্ব আর সম্মানের নিখুঁত মেলবন্ধন।


