Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে ফের আলোচনার কেন্দ্রে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অভিনেতা-পরিচালক হিসেবে যিনি সবসময় কাজের ব্যস্ততায় থাকেন, এখন তাঁকে পর্দায় দেখা যাচ্ছে না। কেন এই বিরতি? কবে কাজে ফিরবেন তিনি? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরে।
পরিবারকে সময় দেওয়া (Parambrata Chatterjee)
অভিনেতা পরিচালক পরমব্রতর পুত্র (Parambrata Chatterjee) নিষাদ। এখন একটু বড় হয়েছে। পরমব্রত (Parambrata) এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন । দুর্গাপুজো, কালীপুজো—সব উৎসবেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee) বাড়ির বিজয়া সম্মিলনীতেও ছিলেন। মঙ্গলবার তাঁকে দেখা গেল দমদমের একটি জগদ্ধাত্রীপুজোয়। পাশাপাশি শোনা গিয়েছে, আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী জুন মালিয়ার ( June Malia) সঙ্গে সঞ্চালনা করবেন পরমব্রত।
ফেডারেশনের সাথে মনোমালিন্য (Parambrata Chatterjee)
অভিনয় বা পরিচালনায় আপাতত দেখা যাচ্ছে না পরমব্রতকে (Parambrata Chatterjee)। সন্তান জন্মের আগে পরমব্রত জানিয়েছিলেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। ছেলেকে বড় হতে দেখতে চান কাছ থেকে। টলিউডে শোনা যাচ্ছে, পরমব্রত নাকি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করবেন শিগগিরই। অতীতে ফেডারেশনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। যে ১৩ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন, পরমব্রত তাঁদেরই একজন ছিলেন। মামলা খারিজ হলেও, সেই রেশ নাকি এখনও কাটেনি। অভিনেতার উপরে নাকি এর প্রভাব পড়েছে কাজের দিক থেকেও। যদিও পরমব্রত এ বিষয়ে মুখ খুলতে চাননি।
ভুল বোঝাবুঝি মেটানো
জগদ্ধাত্রী পুজোয় পরমব্রতর ( Parambrata) উপস্থিতি নিয়েও নানা গুঞ্জন ছড়ায়। কেউ কেউ বলেন, তিনি নাকি বিশেষ প্রার্থনা জানাতে গিয়েছিলেন। কিন্তু পরমব্রতের মতে,তিনি ঈশ্বরবিশ্বাসী। কিন্তু প্রার্থনা একান্ত ব্যক্তিগত বিষয়। সে বিষয়ে কিছু বলতে চান না তিনি।
তবে কাজ নিয়ে আশাবাদী তিনি। তাঁর কথায়, কিছু মনোমালিন্য, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে আশা করছেন, আলোচনা করেই তা মিটবে। অন্য কোনও পথে নয়। ইতিবাচক কিছু পদক্ষেপ আগামী দিনে নেওয়া সম্ভব হবে, বলে মনে করেন অভিনেতা পরিচালক।
নানা ধরনের চরিত্রের উপহার
টলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) বাংলা সিনেমার অন্যতম বহুমুখী শিল্পী। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের উপহার দিয়েছেন নানা ধরনের চরিত্র—গম্ভীর থেকে হাস্যরস, শহুরে রোম্যান্টিক থেকে সামাজিক বাস্তবতার গল্প। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে বড় পর্দা বা ওয়েব সিরিজে খুব একটা দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: Fruit Juice: ফলের রস খাওয়ার সঠিক সময় জানেন? ভুল সময়ে খেলে হতে পারে ক্ষতি!
নতুন পথে হাঁটার ইঙ্গিত
যদিও এখনই নির্দিষ্ট কিছু জানাতে নারাজ পরমব্রত, তবু তাঁর স্পষ্ট ইঙ্গিত—খুব শিগগিরই কাজে ফিরবেন তিনি। পরিবার, উৎসব আর কিছুটা নিজেকে সময় দেওয়ার পর হয়তো নতুন উদ্যমে পর্দায় ফিরবেন টলিউডের এই প্রিয় মুখ।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, নতুন করে শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। পরিবারে সময় দিয়ে, পুরনো সম্পর্ক মেরামত করে, টলিউডে নতুন উদ্যমে ফিরতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়—এমনটাই আশা করছেন তাঁর অনুরাগীরা। তাঁদের একটাই প্রত্যাশা, নতুন উদ্যমে ফের শুরু করবেন পরমব্রত চট্টোপাধ্যায় ( Parambrata Chatterjee) তাঁর সৃজনযাত্রা


