Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য ছড়াল রাজ্য (Partha Chatterjee ED) রাজনীতিতে। শনিবার সকালেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি-র নাকতলার বাসভবনে হানা দিল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই চলে এই তল্লাশি অভিযান। একই সময় নিউটাউনে অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন কুমার রায়-এর অফিসেও পৌঁছে যান তদন্তকারীরা।
‘মানি ট্রেল’ খুঁজতেই সাঁড়াশি অভিযান (Partha Chatterjee ED)
তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে, এসএসসি দুর্নীতির (Partha Chatterjee ED) অর্থ কোন কোন পথে সরানো হয়েছে, সেই ‘মানি ট্রেল’ খুঁজতেই এই সাঁড়াশি অভিযান। সম্প্রতি কিছু নতুন আর্থিক তথ্য হাতে এসেছে বলে দাবি ইডির। সেই সূত্র ধরেই ফের সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। নাকতলার যে বাড়ি থেকে একসময় গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, শনিবার সেই বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি প্রবেশপথে মোতায়েন ছিল সশস্ত্র জওয়ান। ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা ও জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেন আধিকারিকরা।

কোথায় লুকিয়ে টাকা? (Partha Chatterjee ED)
অন্যদিকে, প্রসন্ন রায়ের অফিসেও তল্লাশি চালিয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ (Partha Chatterjee ED) করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বহু কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগেও একাধিকবার তাঁর বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়েছে ইডি। তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন ভুয়ো সংস্থা বা বিনিয়োগের মাধ্যমে লুকোনোর চেষ্টা করা হয়েছিল। সেই জটিল আর্থিক লেনদেনের জাল খুলতেই এই অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Dev: পরিচালকের আসনে মেগাষ্টার দেব, পুজোয় নতুন চমক!
নতুন এই তল্লাশিতে কী তথ্য উঠে আসে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের।
কেনো ইডি পার্থ-র বাড়িতে??
জেলমুক্তির পর ফের ইডি-র নজরে পার্থ। তবে সিবিআই, ইডি-এর সব মামলা থেকে মুক্তি পাবার পর কেনো আবারও ইডি পার্থর দুয়ারে? উঠছে প্রশ্ন…সূত্রের খবর, অসুস্থতার টালবাহানা কাটিয়ে এবার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে এসেছে ইডি পার্থকে। জেল থেকে মুক্তি পেলেও অস্বস্তি পিছু ছাড়ছে না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি সূত্রের খবর, মুক্তি পরবর্তী আইনি প্রক্রিয়া, নথিপত্র যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারংবার তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। অবশেষে তদন্তের প্রয়োজনে ফের তাঁর বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, জেল থেকে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের (Document Verification) প্রয়োজন ছিল। একই সঙ্গে মামলা সংক্রান্ত নতুন কিছু তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু তলব করা সত্ত্বেও তিনি সিজিও কমপ্লেক্সে উপস্থিত হননি।
পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, যার ফলে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি আদালতের পক্ষ থেকে রুটিন হাজিরার নির্দেশ থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তা এড়িয়ে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন হন। ইডির দাবি, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর ঝুলিয়ে রাখা সম্ভব নয়। যেহেতু তিনি অসুস্থতার কারণে দপ্তরে আসতে পারছেন না, তাই তাঁর শারীরিক অবস্থা এবং আইনি বাধ্যবাধকতা মাথায় রেখেই সরাসরি তাঁর বাসভবনে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা।


