Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার বিকেল ৫টায় নবান্নে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠকে (Tribal Council Meeting) বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্যের আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা। আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা দিক থেকে আদিবাসীদের উন্নয়নে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।
১৪ বছরে আদিবাসী উন্নয়নে একাধিক প্রকল্প (Tribal Council Meeting)
বাংলায় গত ১৪ বছরে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে নানা প্রকল্প ও উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি আদিবাসী অধ্যুষিত এলাকার বিধায়কদের চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। সেখানে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক সংরক্ষণেও বিশেষ নজর দিয়েছে।
আরও পড়ুন:Kolkata Metro: বাড়ছে ব্লু লাইনে মেট্রো সংখ্যা, ২৬২ বদলে প্রতিদিন ২৮৪ মেট্রো
মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, তিন লক্ষেরও বেশি আদিবাসী মানুষকে দেওয়া হচ্ছে মাসিক পেনশন। জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে প্রায় সাড়ে ১৯ লক্ষ মানুষকে। বহু আদিবাসী পরিবার পেয়েছে জমির পাট্টা। কেন্দুপাতা সংগ্রাহকদের জন্য চালু হয়েছে বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প। এছাড়াও আদিবাসী উন্নয়নে রাজ্য গঠন করেছে মোট আটটি উন্নয়নমূলক বোর্ড।
‘সারি’ ও ‘সারনা’ ধর্মের স্বীকৃতির দাবি (Tribal Council Meeting)
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বহুদিন ধরেই ‘সারি’ এবং ‘সারনা’ ধর্মের স্বীকৃতির দাবি জানিয়ে আসছে রাজ্য। এই বিষয়ে কেন্দ্রকে একাধিকবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিধানসভায় প্রস্তাব পাশও হয়েছে। তবু এখনও পর্যন্ত কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তোলেন তিনি।
আরও পড়ুন:PM Modi in Kolkata Metro: উন্নয়ন বন্ধের অভিযোগে তৃণমূলকে আক্রমণ মোদীর, দিলেন নতুন স্লোগান!
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই চিঠি এবং নবান্নে বৈঠককে (Tribal Council Meeting) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, আদিবাসী ভোটব্যাঙ্ককে সুসংহত রাখতেই এই উদ্যোগ। একইসঙ্গে কেন্দ্রকে চাপে রাখাও রাজনৈতিক কৌশলের অংশ বলেই মত অনেকের।


