Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আত্মজীবনী প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজা। স্যান্ডপেপারগেট বা বল বিকৃতি কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, গোটা অস্ট্রেলিয়া দলই নাকি বল বিকৃতির ঘটনা সম্পর্কে জানত। এমনকী দলের পেসাররাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে খোয়াজার এই দাবি একেবারে উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সতীর্থকে রীতিমতো আক্রমণ করেন তিনি।
স্যান্ডপেপারগেট নিয়ে বিস্ফোরক খোয়াজা (Pat Cummins)
নিজের আত্মজীবনী ‘সবর’-এ বল বিকৃতি কাণ্ড নিয়ে মুখ খুলেছেন খোয়াজা। তাঁর দাবি, কেপ টাউন টেস্টের আগেও পোর্ট এলিজাবেথে বল বিকৃতি করা হয়েছিল। এমনকী দলের এক বোলার সতীর্থদের সতর্কও করেছিলেন। খোয়াজার বর্ণনা অনুযায়ী, বল এতটাই সুইং করছিল যে একটি উইকেট নেওয়ার পর সেলিব্রেশনের সময় এক বোলার বলে ফেলেছিলেন, বল নিয়ে আর যেন কোনও কারচুপি না করা হয়। না হলে সন্দেহ তৈরি হবে। যদিও দলের বাকিরা বিষয়টি হাসির ছলে উড়িয়ে দিয়েছিলেন।
খোয়াজার দাবিকে ‘হাস্যকর’ বললেন কামিন্স (Pat Cummins)
প্রাক্তন সতীর্থের এমন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ কামিন্স। তাঁর দাবি, বল বিকৃতির ঘটনা সম্পর্কে দলের কোনও ক্রিকেটারই জানতেন না। খোয়াজার বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অজি অধিনায়ক। পাশাপাশি আত্মজীবনীতে তাঁর এবং দলের অন্যান্য ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি।
কামিন্সের কথায়, “ওর বইয়ে আমাকে নিয়ে এবং অস্ট্রেলিয়ার বহু ক্রিকেটারকে নিয়ে দায়সারা মন্তব্য করা হয়েছে। অত্যন্ত দায়সারাভাবে নিজের আত্মজীবনী লিখেছে, যা আমার মতো অনেককেই বিরক্ত করেছে।”
বর্ণবৈষম্যের অভিযোগও উড়িয়ে দিলেন (Pat Cummins)
আত্মজীবনীতে আরও একটি বিতর্কিত দাবি করেছেন খোয়াজা। তাঁর অভিযোগ, গায়ের রংয়ের কারণে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার সুযোগ পাননি তিনি। তাঁর বদলে টিম পেনের মতো ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। সেই অভিযোগও মানতে নারাজ কামিন্স।
অজি অধিনায়কের বক্তব্য, “আমি এখন যে পদে রয়েছি, সেই পদটা গায়ের রংয়ের কারণে কাউকে দেওয়া হয়নি। এটা বিরাট অভিযোগ। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে আমি এই অভিযোগ মানতে রাজি নই। অধিনায়ক হওয়ার পর বর্ণবৈষম্যকে কখনও গুরুত্ব দিইনি।”
আরও পড়ুন: CAB: রাজনীতিমুক্ত ময়দানের ডাক, সিএবির কমিটিতে বিজেপির ভিড়!
আত্মজীবনী ঘিরে বাড়ছে বিতর্ক (Pat Cummins)
আত্মজীবনী প্রকাশের পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন অজি ওপেনার (Pat Cummins)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বইয়ের প্রচারের জন্য কোনও সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খোয়াজা। তবে তাঁর দাবির পালটা কামিন্সের আক্রমণে স্যান্ডপেপারগেট নিয়ে পুরনো বিতর্ক যে ফের নতুন করে মাথাচাড়া দিল, তা বলাই যায়।



