Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : শারদ আনন্দে মাতোয়ারা চারিদিক। আর সেই আনন্দ মেখেই বালি রবীন্দ্র ভবনে Payel Dance Trouple-এর উপস্থাপনায় অনুষ্ঠিত হল সৃজনশীল নিত্যানুষ্ঠান “সৃজনী”(Payel Dance Troupe)। যেখানে অংশ নিয়েছিল ছোট্ট কচিকাচা থেকে বয়স্করাও। আর এই নিত্যানুষ্ঠানের টেলিভিশন পার্টনার ছিল ট্রাইব টিভি বাংলা।
প্রাণবন্ত সৃজনশীল নিত্য পরিবেশনের মাধ্যমে সম্পূর্ণ হল নিত্যানুষ্ঠান “সৃজনী”। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। বাঙালির শ্রেষ্ট উৎসবে গা ভাসাতে প্রস্তুত সকলে। আর পুজো মানেই নাচ গান আনন্দ।শারদ আবহে নাচ গানের এক স্বর্ণালি সন্ধ্যার সাক্ষী রইল হাওড়ার বালি রবীন্দ্র ভবন। অনুষ্ঠানটির টেলিভিশন পার্টনার ছিল ট্রাইব টিভি বাংলা।
সৃজনশীল নৃত্যানুষ্ঠান “সৃজনী” (Payel Dance Troupe)
পায়েল ডান্স ট্রুপ আয়োজিত ১৩ তম সৃজনশীল নৃত্যানুষ্ঠান “সৃজনী” অনুষ্ঠিত হয়ে গেল(Payel Dance Troupe)। নৃত্য নির্দেশনা ও কোরিওগ্রাফিতে ছিলেন মৌসুমী ভান্ডারী। এক ঝাঁক শিল্পীর নৃত্য পরিবেশনায় ভরে উঠল অডিটোরিয়াম। ভক্তিমূলক নৃত্য “প্রাণবালয়া”- দিয়েই সূচনা হয় অনুষ্ঠানের। এরপর একে একে মঞ্চে উঠে আসে “কানুর প্রীতি” ও “নটখট বাঁশিওয়ালা”, যেখানে ফুটে ওঠে শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেম ও লীলাখেলা।
পূরণ থেকে বর্তমান সময়ের বাংলা ও হিন্দি গানের পাশাপাশি রবীঠাকুরের ভানুসিংহের পদাবলী,শ্রীকৃষ্ণের অভিসার, ভক্তিমূলক দেশাত্মবোধক-সমস্ত ধরনের পারফর্মেন্সে সাজানো ছিল এই অনুষ্ঠান। দুই বছর থেকে শুরু করে কর্মরতা গৃহিণী, সব মিলিয়ে প্রায় শ-খানেক শিল্পী বিভিন্ন স্বাদের গানে নিত্যপরিবেশন করলেন(Payel Dance Troupe)।
নারীশক্তির জাগরণ “ঈশ্বর ও মানবী”(Payel Dance Troupe)
গোটা অনুষ্ঠানটিকে এক ছন্দে বাঁধালেন পায়েল ডান্স ট্রুপের কর্ণধার মৌসুমী ভান্ডারী(Payel Dance Troupe)। শুধু তাই নয়, নারীশক্তির জাগরণ নিয়ে পরিবেশিত হয় “ঈশ্বর ও মানবী”, আর ভারতের মুক্তিসংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হয় “স্বাধীনতা”। এছাড়াও দর্শকদের মন কাড়ে “চাঁদ নে কিছু বলা”-এর কাব্যিক উপস্থাপনা, আর কিংবদন্তিদের স্মরণে পরিবেশিত হয় “এক ঝলক মাধুরীর” এবং “দিল সে এ.আর. রহমান”। রাইন্সের সঙ্গে কচিকাচাদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত পারফর্মেন্স সকলের মন কেড়ে নেয়।

আরও পড়ুন : Air India 171 Crash : এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা তদন্ত নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের
অভিনব সন্ধ্যা উপহার দিল(Payel Dance Troupe)
হারিয়ে যেতে বসা বাংলার নিজস্ব এই সংস্কৃতিকে এই ধরনের উদ্যোগ যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলেই জানালেন গোটা অনস্থানের নিত্য নির্দেশক ও কোরিওগ্রাফার মৌসুমী ভান্ডারী(Payel Dance Troupe)। সবমিলিয়ে নাচে গানে এক অভিনব সন্ধ্যা উপহার দিল পায়েলস ডান্স ট্রুপ। আরও প্রাণবন্ত হয়ে শারদ উৎসবে গা বসানোর রসদ নিয়ে ফিরলেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “প্রয়াস”-এর শিশু শিল্পীদের পরিবেশনা। আড়াই বছরের কনিষ্ঠ শিল্পীরাও নৃত্যে অংশ নেয়, যা দর্শকদের প্রবল করতালির মাধ্যমে সাড়া ফেলে।
আরও পড়ুন : IND vs PAK Asia Cup : এশিয়া কাপে চাপে পাকিস্তান, ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড়
ভানু সিংহের পদাবলীর উপর ভিত্তি করে পরিবেশিত “অভিসার” , যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য হয়ে ওঠে(Payel Dance Troupe)। শাস্ত্রীয়, আধুনিক, বাংলা ও হিন্দি নৃত্যসংগীতের সার্থক মেলবন্ধনে “সৃজনী” হয়ে উঠল ভারতের সাংস্কৃতিক ঐশ্বর্যের এক অনন্য প্রতিচ্ছবি।


