Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিবছরের মতো এ বছরও টিভির পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে অভিনেত্রীদের দেখার অপেক্ষায় দর্শক (Payel De)। এবছর সান বাংলার (Sun Bangla) তরফ থেকে মহিষাসুরমর্দিনী হিসেবে দেখা যাবে অভিনেত্রী পায়েল দে’কে (Payel De)। ইতিমধ্যেই চ্যানেলে মহালয়াতে কে, কোন চরিত্রে থাকবেন, তার তোরজোড় শুরু হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছে। মহালয়ার ভোরে সান বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে ‘অকালবোধন’। দেখা যাবে এই চ্যানেলের অভিনীত জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।
পৌরাণিক-আধুনিকের সংমিশ্রণ (Payel De)
সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে ‘আলো’র চরিত্রে অভিনয় করেন পায়েল দে (Payel De)। তবে এর আগেও পায়েলকে মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছিল। কয়েক বছর পর সান বাংলাতে আবারও মহিষাসুরমর্দিনী রূপে তাঁকে দেখতে চলেছে দর্শক। অভিনেত্রীর কথায়, মহালয়ার মহড়া চলছে পুরোদমে। অভিনয়, নাচ আর থাকছে পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনীর সাথে আধুনিকের সংমিশ্রনে তৈরি হয়েছে ‘অকালবোধন’। বহু বছর পর মহিষাসুরমর্দিনী রূপে অভিনয়ের সুযোগ পেয়ে অভিনেত্রী পায়েল দে ভীষণ খুশি। তিনি ধন্যবাদ জানিয়েছেন সান বাংলাকে (Sun Bangla)।
স্বপ্ন পূরণ (Payel De)
সান বাংলায় ‘মহালয়ার’ ভোরে দর্শকের সামনে আনতে চলেছে ‘অকালবোধন’ (Payel De)। প্রতিবছরই এই মহালয়ার ভোর শুরু হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। পরে টিভির পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রীদেরকে। অভিনেত্রী পায়েল দের (Payel De) কথায়, প্রত্যেক নৃত্যশিল্পীর কাছে মহিষাসুরমর্দিনী করতে পারাটা স্বপ্নের মতো। জীবনে সবাই চায় একবার এই রূপে ধরা দিতে। তেমনি এত বছর পর মহিষাসুরমর্দিনী করতে পেরে নিজেকে নস্টালজিক লাগছে বলে মনে করছেন অভিনেত্রী।
আরও পড়ুন: Koel Mallick: দুর্গা রূপে মহিষাসুর বধ করবেন কোয়েল! শিব হচ্ছেন কে?
অকালবোধন কী?
সান বাংলায় আসছে ‘অকালবোধন’। এই অকালবোধন কী? রাম রাবণের যুদ্ধে রাবণ যখন জিততে চলেছেন, তখন ব্রহ্মার উপদেশে রামচন্দ্র দেবী দুর্গার অকালবোধন করেন। এই সময় দেবী ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য একটা পদ্মফুল সরিয়ে রাখেন। রামচন্দ্র একটা পদ্মফুলের বিনিময়ে নিজের একটি চোখ দিয়ে অর্পণ করতে যান। রামচন্দ্রের সেই নিবেদনে দেবী দুর্গা খুশি হয়ে রামকে যুদ্ধে জয়ী হওয়ার আশীর্বাদ করেন। রামচন্দ্রকে দেবীর মাহাত্ম্য বোঝাতে হনুমান মহিষাসুরমর্দিনী অবতারে দুর্গার রূপকে বর্ণনা করেছিলেন। আর সেই কাহিনীর নৃত্যনাট্য রূপ তুলে ধরা হতে চলেছে ‘অকালবোধন’এ।
আরও পড়ুন: Nandini-Titiksha: বন্ধুত্ব ভাঙল নন্দিনী-তিতিক্ষার? কারণ নিয়ে ধোঁয়াশা
অপেক্ষা করে থাকা
মহালয়ার ভোর মানেই এক আবেগ। এই দিনটি দিয়েই শুরু হয় পুজো। মহালয়া দিয়েই নারী শক্তির আহ্বান জানানো হয়। প্রতিবছর দর্শক অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। প্রশ্ন ওঠে কাকে পর্দায় দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে? অভিনেত্রী পায়েল দে (Payel De) একজন জনপ্রিয় অভিনেত্রী। আগেও দুর্গা রূপে তাঁকে দেখা গিয়েছে। তাই নিঃসন্দেহে এবারেও তিনি দর্শকের মন কাড়বেন।


