Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখনও টাটকা আরজিকর ঘটনার রেশ (Payel Sarkar)। তারই মাঝে একগুচ্ছ ‘প্রশ্ন’ (Proshno) নিয়ে হাজির টলিউড অভিনেত্রী (Tollywood actress) পায়েল সরকার (Payel Sarkar)। নির্যাতিতার ভূমিকায় অভিনয় করা, ব্যাপারটা কিন্তু একেবারেই সহজ নয়। তাছাড়া চরিত্রটি অত্যন্ত স্পর্শকাতর। এই চরিত্রে অভিনয় করার আগে রীতিমত মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছেন পায়েল। এই ছবির কাজের অভিজ্ঞতা কেমন? অভিনেত্রী সে কথাই শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
নির্যাতিতার চরিত্রে পায়েল (Payel Sarkar)
এবার টলিউডের অভিনেত্রী পায়েল সরকারকে (Payel Sarkar) দেখা যাবে নির্যাতিতার চরিত্রে। যদিও অভিনেত্রী নিজেকে কখনই নির্যাতিতা বলে মনে করেন না। তিনি নিজেকে সব সময় সংগ্রামী মনে করেন। অভিনেত্রীর এই চরিত্রের নাম ‘তিতলি’। অভিনয় করতে গিয়ে পায়েল অনেকটাই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। এমনকি নানাবিধ প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি।
ট্রোলিং নিয়ে পায়েলের বক্তব্য (Payel Sarkar)
ট্রোলিংয়ের বিষয়ে পায়েল (Payel Sarkar) বলেন, এখন মেয়েদেরকে ট্রোল করা হয়। কে কেমন পোশাক পরছে, কে বিয়ে করল, এমনকি নারী কেন্দ্রিক চরিত্র হতে গেলেও প্রচুর উড়ো কথা ছুটে আসে। এত বয়স হয়ে গেলেও সে বোটক্স করেছে কিনা, তার স্কিন ঠিক আছে কিনা, সবকিছু নিয়েই টলি ইন্ডাস্ট্রিতে নানান কথা শোনা যায়। কিন্তু অন্য ইন্ডাস্ট্রিতে এসব কিছু হয় না।
তিতলির চরিত্রে অভিনয়
তিতলির মতো চরিত্রে অভিনয়ের জন্য অনেক সাহসিকতার দরকার। এমনটাই মনে করেন অভিনেত্রী পায়েল সরকার। অভিনেত্রী সেই সাহসিকতা দেখিয়েছেন। পায়েল প্রথমে ভেবেছিলেন, তার কি করা উচিত? পরে ঠিক করেন এই চরিত্রের মাধ্যমেই তিনি প্রতিবাদ করবেন। তিনি মনে করেন, আজ হয়ত এই ছবিটা কিছু মানুষের মনে প্রভাব ফেলবে না। কিন্তু ভবিষ্যতে এই ছবি মানুষের মনে প্রভাব ফেলতে পারে। তাই অভিনয়ের জন্য পায়েল এমন একটি চরিত্র বেছে নিয়েছেন।
আরও পড়ুন: Chirodini Tumi Je Aamar: ষড়যন্ত্রের শিকার, দিতিপ্রিয়াকে ভুল বুঝলেন জিতু! এবার কী করবেন অভিনেত্রী?
পায়েলের আক্ষেপ
অভিনেত্রীর কথায়, আমাদের এখানে বাচ্চা জন্মাবার পর, মায়ের ফিগার কেমন, কেউ রোগা হচ্ছে, নাকি মোটা হচ্ছে। সেসব নিয়েও মানুষ নানান কথা বলে। এমনকি আমাদের ইন্ডাস্ট্রিতে নারী কেন্দ্রিক ছবি করতে গেলে সবাই বিষয়টা সেভাবে গ্রহণ করতে পারেন না। এ বিষয়টা নিয়েও বেশ আক্ষেপ শোনা গিয়েছে পায়েলের মুখে। অভিনেত্রী চান, সবাই সমাজে খুব ভালোভাবে বাঁচুক। সবাই ভালো ভাবে কাজ করুক। তাছাড়া ২০২৫ সালে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা সত্যি লজ্জাজনক বিষয় বলেই মনে করেন তিনি। এই সময় দাঁড়িয়ে নারীর অবস্থান নিয়ে যদি মানুষকে সচেতন করতে হয়, সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়।
আরও পড়ুন: Jagaddhatri: বয়স বেড়েছে অঙ্কিতা-সৌম্যদীপের! পর্দার পিছনে দু’জনের কেমিস্ট্রি কেমন?
কবে মুক্তি?
কলকাতার বুকে ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের রেশ এখনও দগদগে ঘায়ের মতো। আর এমন পরিস্থিতিতে, আগামী ২৫ এপ্রিল মুক্তি পাবে মিলন ভৌমিকের ছবি ‘প্রশ্ন’। পায়েল সরকার ছাড়াও ছবিটিতে রয়েছেন তুলিকা বসু, খরাজ মুখোপাধ্যায়, রাজ ভৌমিক, রাজেশ শর্মা, সুদীপ মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী, মৌবনি সরকার সহ অনেকে।


