Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে (PCB)।
পাকিস্তান প্লেয়ারদের শাস্তি বোর্ডের (PCB)
আবারও একটি আইসিসি টুর্নামেন্টে মুখ পুড়লো পাকিস্তানের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। টেনেটুনে গ্রুপ পর্ব থেকে সুপার এইটে পৌঁছেছিল সলমন আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু সেই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। চাপের মুখে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন বাবররা (PCB)।
সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার সমস্ত শর্ত পূর্ণ করতে না পারায় ছিটকে যেতে হয় পাকিস্তানকে। নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। কিন্তু এই হার এত সহজে মেনে নিতে পারেনি মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই বিশ্বকাপ ফেরত সমস্ত ক্রিকেটারদের শাস্তি দিচ্ছে পিসিবি। আর্থিক জরিমানার মুখে পড়তে চলেছেন পাক ক্রিকেটাররা, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।

টুর্নামেন্টে দলের ব্যর্থতার পর তাদের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। ভারতের বিরুদ্ধেও লজ্জাজনক হার হয়েছিল পাকিস্তানের। টুর্নামেন্টে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়া স্বাভাবিক কিন্তু আর্থিক জরিমানার বিষয়টা বিরল। একাদিক রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে প্রত্যেক ক্রিকেটারকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকার সমান। আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করলেও, এই জরিমানায় মাথায় হাত পড়েছে অনেক পাকিস্তানি ক্রিকেটারদের। এমনটাই দাবি করা হচ্ছে সূত্র মারফত।

আরও পড়ুন: Kashmir: ইরান সংকটের আঁচ ভারতে, উপত্যকায় দু’দিন স্কুল বন্ধ
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে C ও D গ্রেডে থাকা ক্রিকেটারদের চাপ বাড়ল এই জরিমানার কারণে। কেন্দ্রীয় চুক্তি এবং ICC থেকে প্রাপ্ত লভ্যাংশ বাবদ তাঁদের মোট বার্ষিক আয় ১০ থেকে ২০ লাখের মধ্যে (পাকিস্তানি মুদ্রায়)। এই দুই গ্রেডে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে ৫০ লাখ টাকা জরিমানা দেওয়া কঠিন বলেই মত বিশেষজ্ঞদের। তবে ক্রিকেটারদের দায়সারা মনোভাবে যে পাককিস্তান ক্রিকেট বোর্ড আর সন্তুষ্ট নয়, সেটা স্পষ্ট। এর পাশাপাশি রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমন আঘার নেতৃত্বও চলে যেতে পারে বিশ্বকাপে এই ব্যর্থতার পর। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি (PCB)।


