Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাল্টিব্যাগার হওয়ার ক্ষমতা আছে এই স্টকের। শুক্রবার ওই স্টকের দাম ৩.২২ টাকা থেকে বেড়েছিল ৩.৩০ টাকা (Penny Stock)।
নজরে এই পেনি স্টক (Penny Stock)
ইনভেস্টরদের নজরে রয়েছে টেক্সটাইল সেক্টরের এই পেনি স্টক। স্টকের নাম নন্দন ডেনিম লিমিটেড। শুক্রবার ওই স্টকের দাম ৩.২২ টাকা থেকে বেড়েছিল ৩.৩০ টাকা। চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশে আসার পর থেকে নজরে রয়েছে এই স্টক (Penny Stock)।
এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নন্দন ডেনিমের ব্যবসা ডাউন হয়েছে। এই সময়ে সংস্থার রেভিনিউ আগের বছরের তুলনায় ৭.৭ শতাংশ কমে ৭৮৪.৬৯ কোটি টাকা হয়েছে। আগের বছর যে অঙ্ক ছিল ৮৫০.২৫ কোটি টাকা। পাশাপাশি সংস্থার ইবিটডা কমেছে প্রায় ২৬.৭ শতাংশ। ৩১.৪৭ কোটি টাকা থেকে তা ৭.২৫ কোটি টাকায় নেমে এসেছে। কিন্তু অন্যান্য প্যারামিটার ডাউন থাকলেও নন্দন ডেনিমের নেট প্রফিট গত অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের তুলনায় ৭.৬ শতাংশ বেড়ে হয়েছে ৯.৪৪ কোটি টাকা। এক বছর আগে এই অঙ্ক ছিল ৮,৭৭ কোটিতে।

আরও পড়ুন: Bihar Election 2025: ক্লিন সুইপে ম্যাজিক ফিগার পার, বিহারে মাত NDA-র
দ্বিতীয় কোয়ার্টারে ফিনানশিয়াল রিপোর্ট কিছুটা ডাউন থাকলেও চলতি অর্থবর্ষের প্রথমার্ধে সংস্থার রেভিনিউ, নেট প্রফিট বেড়েছে। এই সময়ের প্রেক্ষিতে রেভিনিউ ১৬.৫ শতাংশ বেড়েছে এবং নেট প্রফিট বেড়েছে ২০.৬৪ শতাংশ। গত কয়েক মাসে এই স্টকের শেয়ার পারফরম্যান্স মোটেই উল্লেখযোগ্য নয়। শেষ পাঁচ ট্রেডিং সেশনে ০.৩১ শতাংশ দাম পড়েছে এই স্টকের। গত চার মাসে ১৮ শতাংশের বেশি দাম কমেছে। গত এক বছরের নিরিখেও ৪১ শতাংশ ডাউন রয়েছে এই সংস্থার স্টক। যদিও গত পাঁচ বছরে এই স্টক থেকে ১ হাজার ৩১১ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা (Penny Stock)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


