Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দাম কমার সুযোগ কাজে লাগিয়ে কেনা যেতে পারে এই IT সংস্থার স্টক (Persistent Systems)?
দাম কমায় কেনা যেতে পারে এই স্টক? (Persistent Systems)
চলতি সপ্তাহে টানা তিন দিন ধরে পতনের কবলে দেশের শেয়ার মার্কেট। যার ফলে ডাউন রয়েছে একাধিক সেক্টরের স্টক। বুধবার আইটি সেক্টরের স্টক পারসিসটেন্ট সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ৪.৭৫ শতাংশ কমে ৬,০৪১ টাকায় নেমেছে। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনেও দর কমেছিল ১.৪০ শতাংশ (Persistent Systems)।
মঙ্গলবার এই আইটি সংস্থা চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করার পর থেকেই ধাক্কা খেয়েছে সংস্থার শেয়ার। দাম কমার সুযোগকে কাজে লাগিয়ে কি লাভবান হতে পারেন লগ্নিকারীরা? কী মত বিশেষজ্ঞদের?
চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই আইটি সংস্থার রেভিনিউ ৪২ কোটি ২৫ লক্ষ ডলার হয়েছে। যা ২০২৪ সালের থেকে ১৭.৩ শতাংশ বেশি এবং চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের তুলনায় ৪.১ শতাংশ বেশি। যা গত অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের তুলনায় ১৭.৮ শতাংশ বেশি হলেও, চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোটার্টারের তুলনায় ৬.৮ শতাংশ কম। নতুন লেবার কোড শুরুর কারণে নেট প্রফিট ধাক্কা খেয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট প্রকাশের পাশাপাশি শেয়ারহোল্ডার জন্য শেয়ার প্রতি ২২ টাকা ডিভিডেন্ট ঘোষণা করেছে এই আইটি সংস্থা। শেয়াহোল্ডাররা এই টাকা পাবেন ৩০ দিনের মধ্যে।

গত তিন বছরে সংস্থার স্টক থেকে লগ্নিকারীরা রিটার্ন পেয়েছেন ১৮০ শতাংশ। গত এক বছরে ৩ শতাংশ বৃদ্ধি হয়েছে এই স্টকের। ২৩ ডিসেম্বর এই স্টকের দাম পৌঁছেছিল ৬,৫৯৭ টাকায়। এক বছরের মধ্যে যা সর্বোচ্ছ। এই আবহে এই সংস্থায় লগ্নি কি লাভজনক? কী বলছেন এক্সপার্টরা?
আরও পড়ুন: Palash Muchhal: ব্যক্তিগত ঝড় কাটিয়ে বলিউডে নতুন বাজি ধরছেন পলাশ মুচ্ছল
তৃতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশের পরেও বেশ কিছু ব্রোকারেজ সংস্থা ‘বাই’ রেটিং বজায় রেখেছে। তাদের তরফে এই সংস্থার টার্গেট প্রাইস রাখা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। বর্তমান পরিস্থিতিতে ৩৪ শতাংশ দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন ব্রোকারেজ সংস্থা।
তবে আবার কিছু ব্রোকারেজ সংস্থার পক্ষ থেকে ‘হোল্ড’ কল দিয়েছে। তাদের তরফে টার্গেট প্রাইস রাখা হয়েছে ৬ হাজার ৪৪০ টাকা। তাদের তরফে এই স্টক কেনার জায়গায় ধরে রাখার পরামর্শ দিয়েছে (Persistent Systems)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


