Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পিলখানা প্রোমোটার খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন গ্রেফতার। গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্তভার CID র হাতে থাকলেও হারুন ও রোহিতকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ(Pilkhana Murder Arrest)।
দিল্লি থেকে গ্রেফতার ২ মূল অভিযুক্ত (Pilkhana Murder Arrest)
জানা গিয়েছে ঘটনার পর বিভিন্ন পথ ধরে এই দুই দুষ্কৃতী বিহার শরিফ চলে যায়। সেখানে একটি আশ্রয়ে থাকার পর তারা দুজনে দিল্লির পথে রওনা দেয়। হাওড়া পুলিশ বিশেষ সূত্র ধরে এই দুজনের খোঁজ পায়। বৃহস্পতিবার সকালে জামা মসজিদ এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর দুজনকে সিআইডির হাতে তুলে দেওয়া হবে। কারণ মামলার দায়িত্ব এখন সিআইডির হাতে। দুজনকে ট্রাজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হবে।
২৫ ফেব্রুয়ারি প্রোমোটার খুন (Pilkhana Murder Arrest)
২৫ ফেব্রুয়ারি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় বাড়ির নিচে প্রোমোটার সফিক খানকে খুন করা হয়। দুই আততায়ী হেঁটে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। প্রথমে মাথায় গুলি চালানো হয়। রাস্তায় লুটিয়ে পড়েন সফিক। মৃত্যু নিশ্চিত করতে বুকেও গুলি করে আততায়ীরা।
আরও পড়ুন:Gemini Suicide Case: গুগল জেমিনি চ্যাটবটের বিরুদ্ধে মামলা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিতর্কে AI
আটদিনের মাথায় গ্রেফতার (Pilkhana Murder Arrest)
গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। যদিও পুলিশের তদন্তে খুশি ছিল না পরিবার। কারণ কোনওভাবেই মূল অভিযুক্তদের খোঁজ পাচ্ছিল না পুলিশ। এরপরই পরিবারের দাবি অনুযায়ী তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। ঘটনার আটদিনের মাথায় পুলিশের জালে দুই মূল অভিযুক্ত।



