Last Updated on [modified_date_only] by Debu Das
কে টিভি বাংলা ডিজিটাল : দেশের বিমান পরিকাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হল বুধবার(Navi Mumbai Airport)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর (Navi Mumbai International Airport – NMIA)-এর প্রথম পর্যায়। প্রায় ১৯,৬৫০ কোটি টাকায় তৈরি এই আধুনিক বিমানবন্দরটি হবে ভারতের অন্যতম বৃহৎ গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রকল্প।
মুম্বইয়ের চাপ কমাতে নতুন বিমানবন্দর (Navi Mumbai Airport)
১,১৬০ হেক্টর জমিতে তৈরি নবি মুম্বাই বিমানবন্দর চালু হলে মুম্বাইয়ের বর্তমান ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ অনেকটাই হ্রাস পাবে(Navi Mumbai Airport)। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন ঘুরে দেখেন এবং নির্মাণকাজের প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু, এবং শিল্পপতি গৌতম আদানি।
পর্যায়ক্রমে শুরু হবে উড়ান পরিষেবা (Navi Mumbai Airport)
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, শীঘ্রই শুরু হবে দেশীয় বিমান পরিষেবা (Navi Mumbai Airport)। আন্তর্জাতিক উড়ান শুরু হবে ডিসেম্বর মাস থেকে।
বিমানবন্দরে থাকবে চারটি যাত্রী টার্মিনাল এবং দুটি সমান্তরাল রানওয়ে। ২০২৬ সালে নির্মাণ শুরু হবে একটি বিশেষ VVIP টার্মিনাল, যা ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ হবে।

নকশায় ‘পদ্মফুল’, পরিবেশবান্ধব আধুনিক ভাবনা(Navi Mumbai Airport)
লন্ডনের Zaha Hadid Architects সংস্থা এই বিমানবন্দরের নকশা তৈরি করেছে। নকশায় পদ্মফুলের অনুপ্রেরণা এবং টার্মিনালের অভ্যন্তরে থাকবে মহারাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন(Navi Mumbai Airport)। প্রকল্পটিতে থাকবে ৪৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা, এবং সম্পূর্ণ গ্রিন মোবিলিটি ব্যবস্থার জন্য থাকবে বৈদ্যুতিক বাস পরিষেবা।
ভারতের প্রথম ডিজিটাল বিমানবন্দর
NMIA হবে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বিমানবন্দর, যেখানে থাকবে
- পেপারলেস বোর্ডিং,
- ই-গেট,
- এবং একটি রিয়েল-টাইম তথ্যযুক্ত মোবাইল অ্যাপ।
চারটি টার্মিনাল সংযুক্ত থাকবে অটোমেটেড পিপল মুভার (APM) নামে দ্রুতগতির ট্রানজিট ব্যবস্থায়। বিমানবন্দরটি হবে দেশের প্রথম ওয়াটার ট্যাক্সি সংযুক্ত বিমানবন্দর।

বিমান সংস্থাগুলির প্রস্তুতি ও নামকরণ (Navi Mumbai Airport)
ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং আকাসা এয়ার ইতিমধ্যেই এই বিমানবন্দর থেকে পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে(Navi Mumbai Airport)।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ ঘোষণা করেছেন, বিমানবন্দরটির নাম রাখা হবে দীঙ্কর বালু পাটিল আন্তর্জাতিক বিমানবন্দর, যিনি নবি মুম্বাই গঠনের সময় ভূমিহারা মানুষের অধিকারের পক্ষে আন্দোলন করেছিলেন।
বিমানবন্দরটির সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি বলেন,
“নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু মুম্বই নয়, গোটা ভারতের অর্থনীতি, পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে(Navi Mumbai Airport)। এটি ‘আত্মনির্ভর ভারত’-এর আরেকটি শক্তিশালী প্রতীক।”
এই বিমানবন্দর চালু হলে বছরে কোটি কোটি যাত্রী চলাচলের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং পশ্চিম ভারতের আকাশপথে আসবে এক নতুন যুগের সূচনা।


