Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের (PM Modi) পর রাজধানীজুড়ে এখনও চরম উত্তেজনা ও উদ্বেগের আবহ। এই পরিস্থিতিতে বুধবার দুপুরে আহতদের দেখতে লোক নায়ক হাসপাতালে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে গিয়ে তিনি প্রত্যেক আহতের শারীরিক অবস্থার খোঁজ নেন, তাঁদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী (PM Modi)
ভুটান সফর সেরে সকালে দিল্লিতে ফেরেন (PM Modi) প্রধানমন্ত্রী। ফিরে এসেই সরাসরি হাসপাতালে যান তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসা ও পরিচর্যার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত কয়েক জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও আলাপ করেন এবং আশ্বাস দেন যে সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে।
কঠোর নিরাপত্তা বলয় (PM Modi)
প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই নৃশংস ঘটনার দায় কেউ এড়াতে (PM Modi) পারবে না। যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাদের শাস্তি অনিবার্য।” প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা, দিল্লি পুলিশ এবং এনএসজি কম্যান্ডো-সবাই সতর্ক অবস্থানে ছিল। হাসপাতালের বাইরে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক আধিকারিকও।

আরও পড়ুন: Delhi Blast: গ্রেফতার মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকি, জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগের অভিযোগ!
এরই মধ্যে, বিস্ফোরণকাণ্ডের তদন্ত আরও গতি পেয়েছে। এনআইএ এবং দিল্লি পুলিশের বিশেষ দফতর মিলিতভাবে তদন্ত করছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের বিদেশি যোগ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। বিস্ফোরণের আগের দিনই লখনউ থেকে ধরা পড়েছিল এক মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকি, যাঁর গাড়ি থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার হয়। তদন্তকারীরা মনে করছেন, তিনিই হয়তো এই চক্রের অন্যতম মূল মাথা।


